WEATHER : স্বস্তির খবর দক্ষিণবঙ্গে ! অবশেষে কাটল নিম্নচাপ, রবিবারে রৌদ্রোজ্জ্বল কলকাতা

রাতদিন ওয়েব ডেস্ক : গত সপ্তাহ জুড়ে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আশঙ্কা ছিল এই নিম্নচাপ পূজোর মধ্যেও কি চলবে ? তবে এবার স্বস্তির খবর পাওয়া গেলো আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর কোনও দুর্যোগের আশঙ্কা এখন নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। ওড়িশা এবং উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র নিম্নচাপের জেরে উত্তাল ছিল সপ্তাহ জুড়ে। গত শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। বর্তমানে আর কোনো দুর্যোগের পূর্বাভাস নেই । তবে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস,এবং গত শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। গত সপ্তাহ জুড়ে দিনভর বৃষ্টিপাত হলেও , আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ বার হাওয়া বদলের পালা। যদিও নিম্নচাপ এখনও আছে। তবে তার প্রভাব পশ্চিমবঙ্গের উপর নেই ।এ বার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শরতের আভাস মিলবে।
