SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!

রাতদিন ওয়েব ডেস্ক : বর্তমানে ক্রিকেট জগতে অত্যন্ত জনপ্রিয় একটি নাম বৈভব সূর্যবংশী। অল্পবয়সী এই ক্রিকেটার ২০২৬ এর আইপিএলে, এছাড়াও বয়সভিত্তিক ক্রিকেটে অতুলনীয় পারফরম্যান্স দেখিয়েছে। এর, কোচ গৌতম গম্ভীর-এর অধস্তন ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছে।
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে দেওয়াএকটি ইন্টারভিউতে জুরেল মন্তব্য করেন, ‘‘তুলনা তখনই সম্ভব, যখন কিছু মিল থাকে। বৈভব বেশিই ভালো। অবিশ্বাস্য একটা বাচ্চা ক্রিকেটার। আমরা ওর দিকে তাকিয়ে থাকি। ও আমাদের মতো ব্যাটারদের জীবন সহজ করে দিয়েছে। পাওয়ার প্লে-তে ওর আগ্রাসী ব্যাটিং দেখা ছাড়া কোনও উপায় থাকে না। কেউ মনে করতে পারে, সুযোগ পেলে সেও বৈভবের মতো খেলবে, তা হলে ভুল।”
জুরেল আরও বলেন, প্রথম একাদশে সুযোগ না পেলেও বৈভব কখনও উদাস হয় না। প্রতিটা মুহূর্তে হাসিখুশি থাকার ক্ষমতা আছে বৈভবের মধ্যে। টিমের সিনিয়রদের থেকে সবসময় শেখার চেষ্টা করে। বৈভবকে নিয়ে ভারতীয় দলের সবাই খুশি । নেটিজেনদের একাংশ মনে করছেন, সঞ্জু স্যামসন কে প্রথম একাদশে জায়গা দেওয়ার জন্যই বৈভবকে সাজঘরে বসিয়ে রাখছেন কোচ গৌতম গম্ভীর। ধ্রুব জুরেল একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘‘বৈভব যোগ্য বলেই সব জায়গায় প্রশংসিত হচ্ছে। বৈভব এই বয়সেই যা করে দেখিয়েছে, তা অন্যেরা স্বপ্নেও ভাবতে পারে না। একটা ১৫ বছরের বাচ্চা সকলকে উড়িয়ে দিচ্ছে! অভাবনীয়। আমার একটুও ঈর্ষা নেই। ওর সঙ্গে কারও তুলনা করাও ঠিক নয়। কী তুলনা করবেন? কোনও যুক্তি নেই।’’
