সত্যের সঙ্গে, সবসময়Sunday, 27 September 2026
ব্রেকিং
UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆WEATHER : স্বস্তির খবর দক্ষিণবঙ্গে ! অবশেষে কাটল নিম্নচাপ, রবিবারে রৌদ্রোজ্জ্বল কলকাতা◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆WEATHER : স্বস্তির খবর দক্ষিণবঙ্গে ! অবশেষে কাটল নিম্নচাপ, রবিবারে রৌদ্রোজ্জ্বল কলকাতা◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆
দেশ

UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!

রাতদিন ওয়েব ডেস্ক : দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও উত্তরাখণ্ড তথা উত্তরপ্রদেশের পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। গত ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের নানা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে । রেকর্ড বৃষ্টিতে গত দু’দিনের মধ্যে প্রায় ১৮ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের ত্রাণ বিভাগের কমিশনার ভাস্কর যশোদা একটি রিপোর্টের মাধ্যমে উল্লেখ করেন , উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৬৩টি জেলাতে অতি ভারী বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় তার মাত্র আরও বেড়েছে বলে সূত্রের খবর।

অমেঠী, বস্তী, ফতেহপুর, হামিরপুর, হারদোই, বরাবাঁকি এবং কানপুর প্রভৃতি এলাকায় গত ৪৮ ঘণ্টায় দুর্যোগের কারণে জেলা প্রতি প্রায় একজন করে মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। অযোধ্যায় দু’জন, লখিমপুর খেরিতে প্রায় চার জনের মৃত্যু হয়েছে।বাহরাইচে দেওয়াল ধস নেমে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়াও সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে অনধিক তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিকাজ। বিস্তীর্ণ চাষের জমিতে জল জমে থাকার কারণে ব্যাহত হয়েছে চাষাবাদ ।

নেপাল ও সেখানকার অববাহিকা অঞ্চল জুড়ে অবিরাম বৃষ্টির প্রভাব ক্ষতিগ্রস্ত বিহার। ভারী থেকে অতি ভারি বৃষ্টির কারণে বাল্মীকিনগর জলাধার থেকে ক্রমাগত জল ছাড়া বাড়ানো হয়েছে । উল্লেখ্য কারণে গণ্ডক নদীর জলস্তর বেড়েই চলেছে। কোনো কোনো জায়গায় আবার নদীর ঢুকে পড়েছে বিস্তীর্ণ গ্রামে। বাড়িঘর ডুবে গিয়ে মানুষের জীবন বিপর্যস্ত ।তবে,তীব্রবৃষ্টি নদীর এই জলস্ফীতির মুখ্য কারণ।