সত্যের সঙ্গে, সবসময়Sunday, 27 September 2026
ব্রেকিং
HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆বঙ্গ বিজেপিতে বড় রদবদল! অঞ্জনা বসু মহিলা মোর্চায়, অমিত সামন্ত যুব মোর্চায়—বদল ৭ জেলার সভাপতি◆ভয়ঙ্করী অথচ রহস্যময়ী দেবী মহালক্ষ্মী! তামসিক রূপে পঞ্চাননা-অষ্টভূজা, গুপ্ত সাধনায় মোক্ষদায়িনীর মাহাত্ম্য◆CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে PIL, ‘একক সিদ্ধান্ত’ বাতিল ও SIR-এ SIT তদন্তের দাবি◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆বঙ্গ বিজেপিতে বড় রদবদল! অঞ্জনা বসু মহিলা মোর্চায়, অমিত সামন্ত যুব মোর্চায়—বদল ৭ জেলার সভাপতি◆ভয়ঙ্করী অথচ রহস্যময়ী দেবী মহালক্ষ্মী! তামসিক রূপে পঞ্চাননা-অষ্টভূজা, গুপ্ত সাধনায় মোক্ষদায়িনীর মাহাত্ম্য◆CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে PIL, ‘একক সিদ্ধান্ত’ বাতিল ও SIR-এ SIT তদন্তের দাবি◆
আবহাওয়া

ক্রমশ গতি কমছে নিম্নচাপের , শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি

রাতদিন ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ গত বুধবার মাঝ রাতেই উপকূলের অঞ্চলগুলোতে প্রবেশ করেছে । তার জেরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় এবং পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে । শুক্রবারও কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা এবং শহরতলী গুলোতে সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে ।

তবে এর মাঝেই কিছুটা স্বস্তির খবর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ শক্তিক্ষয় করবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর । আজ সারাদিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় । আবহাওয়া দপ্তর সূত্রে খবর , কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের জেলাগুলিতে শুক্রবার সারাদিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে । সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি কম হবে ।

উত্তরের জেলা গুলোতেও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে জেলাগুলিতে শুক্রবার ভারী থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস । অতিভারী এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি , কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় ।শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সাধারণ তাপমাত্রার চেয়ে ০.১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।