সত্যের সঙ্গে, সবসময়Sunday, 27 September 2026
ব্রেকিং
HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆বঙ্গ বিজেপিতে বড় রদবদল! অঞ্জনা বসু মহিলা মোর্চায়, অমিত সামন্ত যুব মোর্চায়—বদল ৭ জেলার সভাপতি◆ভয়ঙ্করী অথচ রহস্যময়ী দেবী মহালক্ষ্মী! তামসিক রূপে পঞ্চাননা-অষ্টভূজা, গুপ্ত সাধনায় মোক্ষদায়িনীর মাহাত্ম্য◆CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে PIL, ‘একক সিদ্ধান্ত’ বাতিল ও SIR-এ SIT তদন্তের দাবি◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆বঙ্গ বিজেপিতে বড় রদবদল! অঞ্জনা বসু মহিলা মোর্চায়, অমিত সামন্ত যুব মোর্চায়—বদল ৭ জেলার সভাপতি◆ভয়ঙ্করী অথচ রহস্যময়ী দেবী মহালক্ষ্মী! তামসিক রূপে পঞ্চাননা-অষ্টভূজা, গুপ্ত সাধনায় মোক্ষদায়িনীর মাহাত্ম্য◆CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে PIL, ‘একক সিদ্ধান্ত’ বাতিল ও SIR-এ SIT তদন্তের দাবি◆
দেশ

“নির্বাচনে কারচুপি হচ্ছে” বিরোধী দলগুলিকে নিশানা সিজেপির অভিজিৎ – এর

রাতদিন ওয়েব ডেস্ক : নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয়ে কারচুপির অভিযোগে ইতিমধ্যেই বিপাকে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া এবং আরও একাধিক বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে । লোকসভার বিরোধী দলগুলি সোজাসুজি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটবক্স লুট করার জোরালো দাবি এনেছেন।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দেশের বিরোধী দলগুলির নিশানা করে সিজেপি নেতা অভিজিৎ দীপকে মন্তব্য করেন , “ভোটে কারচুপি হচ্ছে। কিন্তু আপনি যদি কারচুপির নির্বাচনে অংশগ্রহণ করেন, তা হলে সেগুলি বৈধতা দেওয়া হয়ে যায়।” এছাড়াও তিনি বলেন, ” যে ব্যবস্থা আপনাদের দুর্বল করে, দল ভেঙে দেয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাঙিয়ে নেয়, সেই ব্যবস্থায় এই ভাবে কত দিন টিকে থাকা সম্ভব?” বিরোধী দলগুলিকে উদ্দেশ্য করে দীপকে-র বার্তা, “কেবল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এমন রাজ্যগুলিতে নির্বাচনী কারচুপি নিয়ে সরব হবেন আর অন্যত্র নীরব থাকবেন, এমনটা হতে পারে না। যদি ভোটে কারচুপি হয়, তা হলে যে কোনও রাজ্যে তা হতে পারে।”