বাংলায় আদানির বড় বিনিয়োগের বার্তা, দীর্ঘদিন পর বঙ্গে কাটল শিল্প খরা

রাতদিন ওয়েব ডেস্ক : গত বৃষ্পতিবার বঙ্গে পা রাখে আদানি গ্রুপ। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর সাড়ে চার থেকে পাঁচ মাস অতিবাহিত হতেই বঙ্গে আদানি গ্রুপের হাসপাতালের শিলান্যাস।গতকাল অনুষ্ঠানে গৌতম আদানি বলেন, “নিউটাউনের আদানি আরোগ্য মন্দির আন্তর্জাতিক মানের হিসাবে তৈরি হবে, লাভের জন্য হবে না। এখানে ২০০০ বেডের মধ্যে ১০০০ বেড থাকবে গরিব ও আর্থিকভাবে পশ্চাৎগামী মানুষদের জন্য বরাদ্দ। এই হাসপাতালে রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাবেন রোগীরা। অত্যাধুনিক চিকিৎসা-সহ হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজও তৈরি হবে।”
কলকাতায় এই হাসপাতাল হবে নিউটাউনে ৫১ একর এলাকাজুড়ে। এই হাসপাতালের ৫০ শতাংশ বেডে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ থাকবে। নিউটাউনের এই হাসপাতালটিকে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে তৈরি করার পরিকল্পনা আদানি গ্রুপের যেখানে , নিজস্ব মেডিক্যাল কলেজ ছাড়াও গবেষণাকেন্দ্র থাকবে। হাসপাতালে রোগীর পরিবারের লোকজনের থাকতে যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য আলাদা ব্যবস্থাও রাখা হবে।
বঙ্গে এসে প্রায় ৪ হাজার কোটি অর্থব্যয় করে হাসাপাতাল তৈরি ঘিরে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার আশ্বাস দিয়েছেন গৌতম আদানি। ২ হাজার বেডের আদানি আরোগ্য মন্দিরে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানানো হয়েছে। এরই সাথে ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করে আদানি। গৌতম আদানি বলেন, ”বাংলা শুধু বিনিয়োগের জায়গা নয়, এটা আমার নিজের জায়গা বলে মনে করি।” নিউটাউনে হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর আদানি স্বপরিবারে উপস্থিত হয়েছিলেন কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বঙ্গে এবার বছরের পর বছরের শিল্পের খরা কাটতে চলেছে।দুর্নীতি , প্রতিবাদ , চাকরি ছাটায় সমস্ত কিছু কাটিয়ে বাংলা আবারও উন্নতির পথে এগিয়ে যাবে , এমনটাই আশা রাখছেন রাজ্যবাসী ।
