সত্যের সঙ্গে, সবসময়Saturday, 26 September 2026
ব্রেকিং
HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆বঙ্গ বিজেপিতে বড় রদবদল! অঞ্জনা বসু মহিলা মোর্চায়, অমিত সামন্ত যুব মোর্চায়—বদল ৭ জেলার সভাপতি◆ভয়ঙ্করী অথচ রহস্যময়ী দেবী মহালক্ষ্মী! তামসিক রূপে পঞ্চাননা-অষ্টভূজা, গুপ্ত সাধনায় মোক্ষদায়িনীর মাহাত্ম্য◆CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে PIL, ‘একক সিদ্ধান্ত’ বাতিল ও SIR-এ SIT তদন্তের দাবি◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆বঙ্গ বিজেপিতে বড় রদবদল! অঞ্জনা বসু মহিলা মোর্চায়, অমিত সামন্ত যুব মোর্চায়—বদল ৭ জেলার সভাপতি◆ভয়ঙ্করী অথচ রহস্যময়ী দেবী মহালক্ষ্মী! তামসিক রূপে পঞ্চাননা-অষ্টভূজা, গুপ্ত সাধনায় মোক্ষদায়িনীর মাহাত্ম্য◆CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে PIL, ‘একক সিদ্ধান্ত’ বাতিল ও SIR-এ SIT তদন্তের দাবি◆
আবহাওয়া

Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?

রাতদিন ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে গত মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী কখনও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে এই বৃষ্টি কবে থামবে , পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে , সেই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

শনিবার ভোররাত থেকে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলেছে। সকাল সাতটার দিকে সেই বৃষ্টি আরও বেড়েছে।কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা গুলিতে মুষলধারে বৃষ্টি হয়েছে শনিবার সকালে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমলেও আকাশের অবস্থা ভালো না। হওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে , শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। উইকেন্ড এবং তার পরের সপ্তাহ জুড়ে আর তেমন কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

এছাড়াও আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ওড়িশা এবং ছত্তীসগঢ়ের উপর যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, তা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে চলে গিয়েছে। শনিবার বেলার দিকে এই নিম্নচাপ শক্তি হারিয়েছে এবংএকটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কথা জানানো হয়েছে । এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। তবে, আজকের পর থেকে বৃষ্টি কমবে।

অন্যদিকে উত্তরবঙ্গেও শনিবার সকাল পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানকার ছবিটাও কিছুটা একই রকম।শনিবার বারবেলা অথবা তারপর থেকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের জেহালগুলোতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে উত্তরের জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনো পূর্বাভাস দেওয়া হয় নি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। গতকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।