সত্যের সঙ্গে, সবসময়Saturday, 26 September 2026
ব্রেকিং
HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆বঙ্গ বিজেপিতে বড় রদবদল! অঞ্জনা বসু মহিলা মোর্চায়, অমিত সামন্ত যুব মোর্চায়—বদল ৭ জেলার সভাপতি◆ভয়ঙ্করী অথচ রহস্যময়ী দেবী মহালক্ষ্মী! তামসিক রূপে পঞ্চাননা-অষ্টভূজা, গুপ্ত সাধনায় মোক্ষদায়িনীর মাহাত্ম্য◆CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে PIL, ‘একক সিদ্ধান্ত’ বাতিল ও SIR-এ SIT তদন্তের দাবি◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆POLITICAL NEWS: রাজ্য পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ২৩ আধিকারিকের বদলি, কলকাতা পুলিশের শীর্ষ পদেও পালাবদল◆Kolkata:পালাবদলের পুজোয় নতুন চমক ! দেবীপক্ষের সূচনায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আরও কি কি চমক থাকছে ?◆Weather : শনিবার রাতভর বৃষ্টি!পূজোর আগে কি স্বাভাবিক হবে পরিস্থিতি ?◆বঙ্গ বিজেপিতে বড় রদবদল! অঞ্জনা বসু মহিলা মোর্চায়, অমিত সামন্ত যুব মোর্চায়—বদল ৭ জেলার সভাপতি◆ভয়ঙ্করী অথচ রহস্যময়ী দেবী মহালক্ষ্মী! তামসিক রূপে পঞ্চাননা-অষ্টভূজা, গুপ্ত সাধনায় মোক্ষদায়িনীর মাহাত্ম্য◆CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে PIL, ‘একক সিদ্ধান্ত’ বাতিল ও SIR-এ SIT তদন্তের দাবি◆
দেশ

COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর

রাতদিন ওয়েব ডেস্ক : নিউ ইয়র্ক এ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ।ভারতের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত আছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সাধারণ সভায় এক পাক সাংবাদিক জয়শঙ্করের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘‘পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দেওয়া কবে বন্ধ করবে ভারত সরকার?’’ তার এই কটাক্ষ মূলক প্রশ্নে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন ভারতের বিদেশ সচিব । সরাসরি নিজের ক্ষোভ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব। সাংবাদিককে তিনি পাল্টা প্রশ্ন করেন , ‘‘একটা সন্ত্রাসবাদী দেশ আবার আমাকে এই প্রশ্নটা করছে?’’ প্রশ্ন পাল্টা প্রশ্নে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । তারপরও পাক সাংবাদিক তর্কে জড়াতে চেয়েছিলেন । তবে তাদের কোনরকম মদত দেওয়ার পরিস্থিতি রাখেননি জয়শঙ্কর এবং ভারতীয় প্রতিনিধিদলের অন্য সদস্যেরা। ঘর থেকে বেরিয়ে যান তাঁরা। সন্ত্রাসবাদ সংক্রান্ত পাক সাংবাদিকের প্রশ্নকে কেন্দ্র করে রাষ্ট্রপুঞ্জের অধিবেশন উতপ্ত হয়ে ওঠে।

সন্ত্রাসবাদী পাকিস্তান একাধিক ক্ষেত্রে নিজের দেশের সন্ত্রাসবাদী কাজকর্মে ভারতকে দায়ী করে এসেছে।পাকিস্তানের দাবি, ভারত সরকার তাদের দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপ এ মদত দিচ্ছে। যদিও ইসলামাবাদ এই সমস্ত অভিযোগ এখনও পর্যন্ত প্রমাণ সাপেক্ষে পেশ করতে পারেনি।২০২৫ এর ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এর প্রত্যুত্তর ও দিয়েছে ভারত । ইসলামাবাদের জঙ্গি সংগঠন যে এই হামলার সাথে জড়িত ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, বলা বাহুল্য। তবুও পহেলগাঁওয়ে হামলায় পাকিস্তানের যোগ অস্বীকার করে দিয়েছে পাক সরকার।

চলতি সপ্তাহের বুধবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লির কূটনীতিবিদ ক্ষিতিজ ত্যাগী মন্তব্য করেন , ‘‘পাকিস্তানের উচিত নিজের দেশের উন্নয়নে নজর দেওয়া, দেশের মানুষের সেবা করা। তা না করে তারা অন্যের দেশের ভূখণ্ড দখলের বাসনা নিয়ে সন্ত্রাস ছড়ানোর কাজ করে চলেছে। এসব করে বা আন্তর্জাতিক মঞ্চে নাটক করে সেই বিপুল পরিমাণ ঋণ শোধ হবে না, যার উপর ওদের অর্থনীতি দাঁড়িয়ে আছে।’’