সত্যের সঙ্গে, সবসময়Monday, 28 September 2026
ব্রেকিং
শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে , মানসিকতার ভুয়সী প্রশংসায় কোহলি◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆WEATHER : স্বস্তির খবর দক্ষিণবঙ্গে ! অবশেষে কাটল নিম্নচাপ, রবিবারে রৌদ্রোজ্জ্বল কলকাতা◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে , মানসিকতার ভুয়সী প্রশংসায় কোহলি◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆WEATHER : স্বস্তির খবর দক্ষিণবঙ্গে ! অবশেষে কাটল নিম্নচাপ, রবিবারে রৌদ্রোজ্জ্বল কলকাতা◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆
আবহাওয়া

আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?

রাতদিন ওয়েব ডেস্ক : বিগত সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জেলায় চলেছে হালকা থেকে মাঝারী ও ভারী বৃষ্টিপাত। তবে রবিবারের আবহাওয়া কিছুটা স্বস্তির আভাস দিলেও সোমবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , ফের নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হচ্ছে মায়ানমারের উপকূলের কাছাকাছি অঞ্চলে। আগামী কিছু দিনের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে।যদি নিম্নচাপ তৈরি হয় তবে তা উত্তর দিকে এগিয়ে আসতে থাকবে এমনটাই জানা গেছে ।তাই বঙ্গোপসাগরে বর্তমানে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে।গোটা পরিস্থিতি ভালো ভাবে নজরে রেখেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, আংশিক মেঘলা তবে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা গেছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, মায়ানমারের কাছে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, তার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর পড়ার আশঙ্কা নেই। তাই আবারও ঝড়বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস বর্তমানে নেই। তবে নিম্নচাপের গতিবিধির ওপর নজর রেখে পরবর্তী পূর্বাভাস জানাবে হওয়া অফিস।

দক্ষিণ মায়ানমার এবং সংলগ্ন উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল আগে থেকেই ছিল। আন্দামান সাগরে পৌঁছে এটা পরিষ্কার নিম্নচাপ অঞ্চলে পরিণত হয় গতকাল অর্থাৎ রবিবার বিকেলের দিকে । আজ তা আরও একটু উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে নিম্নচাপে পরিণত হচ্ছে । তার পর উত্তরে সরতে সরতে দু’দিনের মধ্যে এই নিম্নচাপ মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন সমুদ্রে পৌঁছোবে । এর জেরে সেই সমস্ত এলাকার সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওযার সম্ভাবনা আছে । দমকা হাওয়ার বেগ মাঝে মধ্যে ৬৫ কিলোমিটার ও হতে পারে । মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এখনও কোনও পূর্বাভাস জারি করা হয় নি ।