সত্যের সঙ্গে, সবসময়Monday, 28 September 2026
ব্রেকিং
শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে , মানসিকতার ভুয়সী প্রশংসায় কোহলি◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆WEATHER : স্বস্তির খবর দক্ষিণবঙ্গে ! অবশেষে কাটল নিম্নচাপ, রবিবারে রৌদ্রোজ্জ্বল কলকাতা◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে , মানসিকতার ভুয়সী প্রশংসায় কোহলি◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆WEATHER : স্বস্তির খবর দক্ষিণবঙ্গে ! অবশেষে কাটল নিম্নচাপ, রবিবারে রৌদ্রোজ্জ্বল কলকাতা◆HEALTH: ক্যানসার সেরে যাওয়ার পরও কি ফের ফিরতে পারে? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন◆INDIA:পড়ুয়াদের জন্য বড় সুযোগ! চালু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম◆COUNTRY: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট ভারতের, পাক মিডিয়াকে তোপ বিদেশ সচিব এস জয়শঙ্কর◆WEATHER : মহারাষ্ট্রে ভয়াবহ খরা! ৩৫৮ তহসিলের ২৬৫টিতেই খরা ঘোষণা, চরম বিপাকে কৃষকরা◆
দেশ

শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের

রাতদিন ওয়েব ডেস্ক : বেশ কয়েকদিন ধরে মোবাইলে মেসেজ আসছে ব্যাংক স্ট্রাইকের? সত্যিই কি তিনদিনের ব্যাংক ধর্মঘট চলবে ? গতকাল অর্থাৎ রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিয়েছিল ব্যাঙ্ক কর্মী-আধিকারিকেদের সাতটি সংগঠনের এক যৌথ মঞ্চ ইউএফবিইউ। বৈঠক শেষে ,স্থগিত করা হয় ব্যাংক ধর্মঘট। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই বৈঠক শুরু হয় বলে সূত্রের খবর। ইউএফবিইউ এর পক্ষ থেকে জানানো হয়েছে , ব্যাঙ্ক কর্মচারীদের দাবিগুলি সম্পর্কে তারা বেশ কয়েকটি আশ্বাস পেয়েছেন । তাই আপাতত এই ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত স্থগিত রেখেছে তারা । তাদের সমস্ত দাবি পূরণের জন্য বিশেষ আলাপ আলোচনা হবে। যদি দাবি না-মানা হলে আগামী দিনে আবারও আন্দোলনের পথে হাঁটতে পারে ব্যাংক কর্মী সংগঠন।

ব্যাঙ্ক – এ কর্মরত সমস্ত কর্মচারীদের দাবি , সপ্তাহজুড়ে পাঁচ দিন কাজ ও দু’দিন ছুটি ঘোষণা করতে হবে । যদিও প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।তবে ব্যাঙ্ক কর্মচারীরা রবিবারের সাথে সপ্তাহের প্রত্যেক শনিবার ছুটি চান। দীর্ঘদিন তাদের এই দাবি ফলপ্রসূ হয় নি। তাই বর্তমানে তাঁরা বড় আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন, মহার্ঘ ভাতা ইত্যাদি বেশ কিছু দাবিকে সামনে রেখে তিন দিনের ধর্মঘট ডাকা হয়েছিল। রবিবার রাতের বৈঠকে সিদ্ধান্ত হয়, মাসের সব শনিবার ছুটি ঘোষণা করার দাবিটি খতিয়ে দেখার জন্য আইবিএ এবং ইউএফবিইউ-এর প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে । সেখানে এই দাবির বিকল্প দিকগুলো সম্পর্কে আলোচনা হবে। এবং সকল পক্ষের সাথে কথা বলা হবে এই বিষয়ে ।

এছাড়াও , ব্যাঙ্ক ইউনিয়নগুলির আর একটি প্রস্তাব হলো, স্কেল ৪ এবং তার উপরের পদমর্যাদার আধিকারিকদের কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেন্টিভ (পিএলআই) চালু করা হোক । ইউএফবিইউ এর পক্ষ থেকে জানানো হয়েছে , আইবিএ-র সঙ্গে পিএলআই সংক্রান্ত আলোচনা করবে তারা ।গতকাল রাতে বৈঠকে এই সমস্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।