সত্যের সঙ্গে, সবসময়Wednesday, 23 September 2026
ব্রেকিং
রিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপএশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদেরপূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়েরবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকেরনখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থাপুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রীপূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসিরআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীররিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপএশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদেরপূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়েরবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকেরনখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থাপুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রীপূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসিরআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীর
আবহাওয়া

বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ

রাতদিন ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরের বুকে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হওয়া অফিস জানিয়েছে , নিম্নচাপটি গত ছ’ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বুধবার রাতেই বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপ বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবেই , দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । ছয় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানানো হয়েছে । বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে , বাকি আরও তিন জেলায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। উপকূলীয় জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।

একই সঙ্গে, কলকাতা সহ কোনো কোনো জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, আবার হাওয়ার বেগ ৫০ কিলোমিটার পর্যন্তও হতে পারে। নির্ধারিত ছ’টি জেলা ছাড়াও বৃহস্পতিবার হাওড়াতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে । সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হবে, এমনটাই জানা যাচ্ছে।

কেবল দক্ষিণবঙ্গ নয়, উত্তরেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলা গুলিতে ভারী বৃষ্টি হতে পারে।