সত্যের সঙ্গে, সবসময়Sunday, 11 October 2026
ব্রেকিং
BOLLYWOOD ACTRESS NUSRAAT : বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরত ভরুচা ; স্বাভাবিক হওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়◆SUPRIM COURT : দিল্লিতে ট্রেন চলাচল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের◆BALLYGUNG JUBAK BRINDA : মহালয়ার পুণ্যলগ্নে বালিগঞ্জ যুবকবৃন্দ ক্লাবে শ্যামাপুজোর খুঁটিপুজো, আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির◆NEPAL : নেপালে আবারও ভয়াবহ হরপা বান ; একাধিক জায়গায় সতর্কতা জারি◆CJP : আটকের ২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ককরোচদের তিন মুখপাত্র ; মুক্ত ধ্রুব রাঠিও ; কি শর্ত পেলেন ?◆CJP : দিল্লিতে যন্তর মন্তরে ককরোচদের সমাবেশ পণ্ড ; দিল্লিতে বিমানে আটক সিজেপি নেতা অভিজিৎ সহ আরও ২◆ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆BOLLYWOOD ACTRESS NUSRAAT : বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরত ভরুচা ; স্বাভাবিক হওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়◆SUPRIM COURT : দিল্লিতে ট্রেন চলাচল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের◆BALLYGUNG JUBAK BRINDA : মহালয়ার পুণ্যলগ্নে বালিগঞ্জ যুবকবৃন্দ ক্লাবে শ্যামাপুজোর খুঁটিপুজো, আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির◆NEPAL : নেপালে আবারও ভয়াবহ হরপা বান ; একাধিক জায়গায় সতর্কতা জারি◆CJP : আটকের ২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ককরোচদের তিন মুখপাত্র ; মুক্ত ধ্রুব রাঠিও ; কি শর্ত পেলেন ?◆CJP : দিল্লিতে যন্তর মন্তরে ককরোচদের সমাবেশ পণ্ড ; দিল্লিতে বিমানে আটক সিজেপি নেতা অভিজিৎ সহ আরও ২◆ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆
দেশ

SUPRIM COURT : দিল্লিতে ট্রেন চলাচল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

রাতদিন ওয়েব ডেস্ক : দিল্লিতে ১০ ই অক্টোবর ককরোচদের আন্দোলনের ডাক দিয়েছিল অভিজিৎ দীপকে। এছাড়াও বেশ কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রাজধানী দিল্লি আটো সাটো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছিল প্রসাশন। প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষের অসুবিধার অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় । আজ অর্থাৎ রবিবার বিশেষ শুনানিতে শীর্ষ আদালত মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ব্যারিকেড বসানোর প্রয়োজনীয়তা পর্যালোচনা ও ইন্টারনেট পরিষেবা চালু রাখার নির্দেশ দেয়। আইন মেনে মানুষের অবাধ যাতায়াত নিশ্চিত করতে বলে আদালত। সুপ্রিম কোর্ট বলে, শান্তিপূর্ণ, নিরস্ত্র জমায়েতের ক্ষেত্রে আইননির্ধারিত পদ্ধতি মেনেই পদক্ষেপ করতে হবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা যেখানে কার্যকর নয়, সেই এলাকায় এমন জমায়েতের কারণে আইনসম্মত প্রক্রিয়া ছাড়া কাউকে ধরা যাবে না। গত শনিবার দিল্লির বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়, মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয় এছাড়াও মেট্রো ও রেল চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়।

বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই মামলায় কেন্দ্রকে নোটিস দিয়েছে। একই সঙ্গে আদালত জানায়, দিল্লির রাস্তায় ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করতে হবে। অত্যাধিক বলপ্রয়োগ, বেআইনি ভাবে আটক বা ‘নেমট্যাগ’ ছাড়া পুলিশকর্মীদের রাস্তায় থাকার মতো অভিযোগ উঠেছে। বিধিবদ্ধ কর্তব্যের লঙ্ঘন নিয়ে জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিনই এই বিষয়গুলি শোনা হবে।