সাত বছর পর ভারতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং!

সাত বছর পর ভারতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং! ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন তিনি। আর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত—আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন চিনের প্রেসিডেন্ট।
দুই রাষ্ট্রনেতার এই মুখোমুখি বৈঠকের দিকে এখন তাকিয়ে গোটা বিশ্ব। কারণ, বৈঠকের আগেই সামনে এসেছে বড় ঘোষণা! দীর্ঘ প্রায় ৬ বছর পর ফের সরাসরি আকাশপথে যুক্ত হতে চলেছে ভারত ও চিন। আগামী ২১ সেপ্টেম্বর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।
ব্রিকস সম্মেলন ঘিরে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন রাশিয়া ও ইরানের রাষ্ট্রপ্রধানরাও। দুপুর থেকে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই সম্মেলন, যা চলবে রবিবার দুপুর পর্যন্ত।
তবে এখন সব নজর মোদি-শি বৈঠকের দিকে। সীমান্ত পরিস্থিতি থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য থেকে আন্তর্জাতিক কূটনীতি—কোন কোন ইস্যুতে আলোচনা হয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
সাত বছর পর শি জিনপিং ভারতে, ছয় বছর পর ফের ভারত-চিন সরাসরি বিমান যোগাযোগের সম্ভাবনা—আর বিকেলে মোদি-শি বৈঠক… কূটনৈতিক দুনিয়ায় আজ নজর শুধু দিল্লির দিকেই!
