POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?

রাতদিন ওয়েব ডেস্ক : বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুন – এর পর, রাজ্যে উপনির্বাচনের ঘণ্টা। নন্দীগ্রাম থেকে বিজেপির হয়ে উপনির্বাচনে প্রার্থী হন মৃত চন্দ্রনাথের মা হাসিরানি রথ। উপনির্বাচনের আগে কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাসিরানি মাধ্যমিকের শংসাপত্র জমা দেয় । সেই হলফনামা নিয়ে হাইকোর্টে মামলা করে কংগ্রেস। কংগ্রেসের দাবি , নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, যে হলফনামা জমা দিয়েছিলেন সেখানে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশের উল্লেখ আছে ।অথচ,পদ্ম প্রার্থীর দাবি তাঁর বয়স ৬০ বছরের বেশি।জন্মের আগে মাধ্যমিক পাশ কি ভাবে সম্ভব ! এই নিয়ে হাই কোর্টে মামলা করেছিল কংগ্রেস।
নির্বাচনের আগে কোনো প্রার্থী হলফনামা জমা দিলে সেই তথ্য স্ক্রুটিনি করা হয় রিটার্নিং অফিসারের পক্ষ থেকে ।যদিও ,কমিশনের বক্তব্য হল, ওই স্ক্রুটিনির সময় কেউ আপত্তি তুললে তা বৈধ,তবে স্ক্রুটিনী এর পর মামলাকারীর সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলার আর আইন নেই। জনস্বার্থ মামলা হলে এই প্রশ্ন তোলা যেত। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময় যেহেতু কোনও অভিযোগ আসেনি, তাই পরে আর কোনও পদক্ষেপ নেওয়া যায় না ।কমিশনের আইনজীবী দাবি করেন , মাধ্যমিকের শংসাপত্র জাল কি না, তা প্রার্থীর মনোনয়ন বাতিলের দৃঢ় কারণ হতে পারে না।
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাছিরানী রথের আইনজীবী জয়দীপ কর শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে দাবি করেন , যে সময় হলফনামার তথ্যের ভিত্তিতে আপত্তি করার দরকার ছিল, সেই সময় কংগ্রেস অভিযোগ করেনি । বর্তমানে আদালত প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না। এটি কোন ইচ্ছাকৃত ভুল নয় বলে দাবি । তাই হাসিরানিকে সুযোগ দেওয়া প্রয়োজন বলে জানান আইনজীবী। গত শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাও উভয় পক্ষের বক্তব্য শোনার পর শুনানি শেষে মামলার রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেন । মঙ্গলবার কংগ্রেসের এই মামলাটি খারিজ করে দেন বিচারপতি রাও এর বেঞ্চ।
