সত্যের সঙ্গে, সবসময়Friday, 9 October 2026
ব্রেকিং
ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆LM 10 : ফুটবলের ইতিহাসে সমাপ্ত আরও একটি অধ্যায় ; বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ আর্জেন্টিনার লিও◆ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন◆KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆LM 10 : ফুটবলের ইতিহাসে সমাপ্ত আরও একটি অধ্যায় ; বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ আর্জেন্টিনার লিও◆ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন◆KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆
দেশ

NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা

রাতদিন ওয়েব ডেস্ক : ৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরবেলায় প্রয়াত হন ভারতের বিনোদন জগতের অন্যতম অভিনেতা নানা পটেকর। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭৫ বছর। লম্বা অভিনয় ও কর্মজীবনে একের পর এক নতুন নতুন ধরনের চরিত্রে অভিনয় করে সিনেমাগুলিকে জনপ্রিয় করেন তিনি। অসাধারণ , নিখুঁত অভিনয় ভঙ্গি , সিনেমার সংলাপ নিজে থেকে বলার ক্ষমতা তাকে মানুষের কাছে জনপ্রিয় করেছে । এছাড়াও সামাজিক বিষয়নির্ভর সিনেমায় তিনি অসাধারণ সুন্দর ভাবে নিজেকে মানিয়ে নিতেন।

সলাম বম্বে’ ছবির মধ্যে দিয়ে তার বড় পর্দায় আগমন। এরপর থেকে আর ঘুরে তাকাতে হয় নি তাকে । পরিন্দা’ ছবির হাড়হিম করা গ্যাংস্টার অন্না থেকে ‘ক্রান্তিবীর’-এর তেজস্বী প্রতাপনারায়ণ তিলক হোক বা ‘অব তক ছপ্পন’-এর নির্ভীক পুলিশ আধিকারিক বা ‘ওয়েলকাম’ ছবির মজার উদয় শেট্টী— বিভিন্ন চরিত্রে নিজস্ব দৃষ্টি ও অভিনয় ভঙ্গি মিশিয়ে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন নানা পটেকর। অভিনয়ের জন্য নানা পটেকর তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন । নটসম্রাট,
রাজনীতি, ওয়েলকাম , অপহরণ , অব তক ছপ্পন‘ খামোশি: দ্য মিউজ়িক্যাল, অগ্নিসাক্ষী, ক্রান্তিবীর,প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক, পরিন্দা এই সমস্ত ছবিতেই তিনি নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন। সলাম বম্বে হলো তার জীবনের অন্যতম উল্লেখযোগ্য একটি সিনেমা যেটা তাঁর অভিনয় জীবনের মোড় ঘুরিয়েছে, তাঁর অভিনয়ের দক্ষতাকে প্রতিষ্ঠিত করেছে।

এছাড়াও নানা পটেকর অনেক ছবিতে অভিনয় করেছেন । তার অভিনীত ছবিগুলি প্রমাণ করেছে, তাঁর প্রতিভা শুধু শক্তিশালী ভিলেন চরিত্রে অভিনয় করার মধ্যে কোনোদিনই আটকে ছিল না, তিনি যে চরিএ পেয়েছেন, সেখানে নিজের দক্ষতার ছাপ স্পষ্ট করে ফেলে গেছেন। কখনও ভয়ঙ্কর, কোনো কোনো সময় অসহায়, কখনও রাগী, আবার কখনও হাস্যরসাত্মক— প্রয়াত নানার অভিনয়ের সেই নিজস্ব ক্ষমতা হয়ে উঠেছিল তার অভিনয়ের ধরন।