সত্যের সঙ্গে, সবসময়Friday, 9 October 2026
ব্রেকিং
ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆LM 10 : ফুটবলের ইতিহাসে সমাপ্ত আরও একটি অধ্যায় ; বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ আর্জেন্টিনার লিও◆ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন◆KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆LM 10 : ফুটবলের ইতিহাসে সমাপ্ত আরও একটি অধ্যায় ; বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ আর্জেন্টিনার লিও◆ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন◆KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆
আবহাওয়া

DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

রাতদিন ওয়েব ডেস্ক : আগামীকাল মহালয়া । বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে।ইতিমধ্যেই কলকাতার রাস্তা জুড়ে বিজ্ঞাপনের ব্যানার, কেনাকাটার ব্যস্ততা নজরে আসছে। পালাবদলের রাজ্যে নতুন করে সেজে উঠেছে কলকাতার বিখ্যাত বিভিন্ন জায়গা। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবার উমার আগমনে বৃষ্টির সম্ভাবনা প্রকট। মহালয়ার আগে থেকেই যদিও আবহাওয়া মেঘলা । ঝকঝকে রোদের পরিবর্তে বেশিরভাগ সময় আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে বৃষ্টি চলছে , কোথাও মুষলধারে, কোথাও আবার সামান্য। প্রধানত দক্ষিণবঙ্গ থেকে বর্ষা পাকাপাকি ভাবে বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। তবে এ বছর সে বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায় নি আলিপুর আবহাওয়া দফতর সূত্রে । হওয়া অফিস জানিয়েছে পূজোর চতুর্থী তেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে।

শনিবার মহালয়া। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রপাত। তাই পুজোর কেনাকাটা করতে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখা আবশ্যিক। তবে মহালয়ার পর থেকে বৃষ্টি কিছুটা কমবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। বৃষ্টি ফিরতে পারে চতুর্থী থেকে।

দুর্গা চতুর্থী , পঞ্চমী জুড়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণের কোনও জেলাতে আর মহালয়ার পর থেকে আবহাওয়া সংক্রান্ত জরুরি সতর্কতা জারি করে নি আলিপুর আবহাওয়া দপ্তর । এছাড়াও সমুদ্রে নতুন করে কোন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয় নি । তবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হওয়া অফিস । মহালয়ার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে । রবিবার থেকে উত্তরের কোথাও আর বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া সব জায়গায় শুকনো থাকবে। চতুর্থী থেকে দক্ষিণে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।