সত্যের সঙ্গে, সবসময়Friday, 9 October 2026
ব্রেকিং
ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆LM 10 : ফুটবলের ইতিহাসে সমাপ্ত আরও একটি অধ্যায় ; বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ আর্জেন্টিনার লিও◆ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন◆KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆LM 10 : ফুটবলের ইতিহাসে সমাপ্ত আরও একটি অধ্যায় ; বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ আর্জেন্টিনার লিও◆ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন◆KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆
পশ্চিমবঙ্গ

ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির

রাতদিন ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে বাংলায় প্রথমবারের মতো ডাবল ইঞ্জিন সরকার গঠন করে বিজেপি ( ভারতীয় জনতা পার্টি) । এই বার পালা বিধানসভা উপনির্বাচনের। ভোটের আগেই হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম , রেজিনগর । নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়েছিলেন হাসিরানি রথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন পিএ চন্দ্রনাথ রথের মা। মুখ্যমন্ত্রী হওয়ার ২ দিনের মাথায় ৬ ই মে মধ্যমগ্রামে খুন হন চন্দ্রনাথ। তার মা কেই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি। অন্যদিকে , কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থী মিলন প্রধান , যার নামে একাধিক মামলা চলছে আদালতে , তবে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে সমস্ত মামলার শুনানির।

মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল মঙ্গলবার। আজ অর্থাৎ শুক্রবার দুই কেন্দ্রেই ভোটগণনা পর্ব শুরু হয়েছিল সকল আটটায় । ১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে ১,২২৭৫৩ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। ১৫ রাউন্ডের শেষে রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭৫,৭৪৮ ভোটে জয়ী হয়েছেন। মুসলিম অধ্যুষিত রেজিনগরে বিরাট ব্যবধানে জয় বিজেপির । বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান , “দুই কেন্দ্রেই রাষ্ট্রবাদী শক্তি জিততে চলেছে।”

মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্র ত্যাগ করলেও হুমায়ুন তার পুত্র গোলাম নবি আজ়াদকে আম আদমি পার্টির পক্ষ থেকে প্রার্থী করেছিলেন। কিন্তু উপনির্বাচনের ফলপ্রকাশের আগেই হার মেনে নেন তিনি। মঙ্গলবার ভোট চলাকালীন হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার তিনি কাঁদতে কাঁদতে মন্তব্য করেন , শুভেন্দু অধিকারী কথা রাখেননি। ‘গদ্দারি’ করেছেন পুত্র গোলামও। সেই কারনে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর । গোলাম নিজেও ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন, রেজিনগরে বড় ব্যবধানে বিজেপি জিততে চলেছে। জনতার রায় নয়, এই ফলাফলকে ভোট লুটের ঘটনা বলে জানিয়েছে হুমায়ুন।