সত্যের সঙ্গে, সবসময়Sunday, 11 October 2026
ব্রেকিং
BOLLYWOOD ACTRESS NUSRAAT : বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরত ভরুচা ; স্বাভাবিক হওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়◆SUPRIM COURT : দিল্লিতে ট্রেন চলাচল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের◆BALLYGUNG JUBAK BRINDA : মহালয়ার পুণ্যলগ্নে বালিগঞ্জ যুবকবৃন্দ ক্লাবে শ্যামাপুজোর খুঁটিপুজো, আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির◆NEPAL : নেপালে আবারও ভয়াবহ হরপা বান ; একাধিক জায়গায় সতর্কতা জারি◆CJP : আটকের ২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ককরোচদের তিন মুখপাত্র ; মুক্ত ধ্রুব রাঠিও ; কি শর্ত পেলেন ?◆CJP : দিল্লিতে যন্তর মন্তরে ককরোচদের সমাবেশ পণ্ড ; দিল্লিতে বিমানে আটক সিজেপি নেতা অভিজিৎ সহ আরও ২◆ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆BOLLYWOOD ACTRESS NUSRAAT : বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী নুসরত ভরুচা ; স্বাভাবিক হওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়◆SUPRIM COURT : দিল্লিতে ট্রেন চলাচল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের◆BALLYGUNG JUBAK BRINDA : মহালয়ার পুণ্যলগ্নে বালিগঞ্জ যুবকবৃন্দ ক্লাবে শ্যামাপুজোর খুঁটিপুজো, আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির◆NEPAL : নেপালে আবারও ভয়াবহ হরপা বান ; একাধিক জায়গায় সতর্কতা জারি◆CJP : আটকের ২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ককরোচদের তিন মুখপাত্র ; মুক্ত ধ্রুব রাঠিও ; কি শর্ত পেলেন ?◆CJP : দিল্লিতে যন্তর মন্তরে ককরোচদের সমাবেশ পণ্ড ; দিল্লিতে বিমানে আটক সিজেপি নেতা অভিজিৎ সহ আরও ২◆ELECTION : বিধানসভা উপনির্বাচনের হটস্পট নন্দীগ্রাম, রেজিনগর ; লক্ষাধিক ভোট জয় বিজেপির◆BIKASH RANJAN : আইনজীবী বিকাশ রঞ্জনের বাড়ি ভাঙচুর: অভিযুক্ত গড়িয়ার এক যুবককে গ্রেপ্তার পুলিশের◆DURGA PUJA : পুজোয় ভাসতে চলেছে কলকাতা : গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস◆NANA PATEKAR : প্রয়াত নানা পটেকর , ৭৫ রেই ইতি জীবনের বড় অধ্যায় ; দীর্ঘ অভিনয় জীবন স্মরণে অনুরাগীরা◆
দেশ

CJP : আটকের ২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ককরোচদের তিন মুখপাত্র ; মুক্ত ধ্রুব রাঠিও ; কি শর্ত পেলেন ?

রাতদিন ওয়েব ডেস্ক : সিজেপির তিন মুখপাত্র অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটকের ২৪ ঘণ্টা পর মুক্তি দিল দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয় শনিবার দিল্লি বিমান থেকে। আজ অর্থাৎ রবিবার সকালে তাদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ করানো হয়। এরপর তাঁদের মুক্তি দেওয়া হয়। নির্দিষ্ট 8 শর্তে মুক্তি পেয়েছেন ৩ জন। সিজেপির লিগাল টিম এর প্রধান রত্না সিংহ বলেন অভিজিৎ , সৌরভ এবং আশুতোষ এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না। এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর রাঙ্কা বলেন আজ দুপুর ২টোয় তাঁরা সাংবাদিক বৈঠক করবেন।

অভিযিতদের ছাড়া পাওয়ার পর সিজেপি একটি বিবৃতিতে জানিয়েছে , ‘‘আরশোলারা কখনও মরে না। অবশেষে দীপকে, সৌরভ এবং রাঙ্কাকে ছাড়তে বাধ্য হল দিল্লি পুলিশ।’’ তাদের মুক্তির পর দিল্লি পুলিশ একটি বিবৃতি দিয়ে বলে , ৫০ হাজার টাকার বন্ডে তিন জনকে ছাড়া হয়েছে। আগামী এক বছর তাঁদের ভাল ব্যবহার করতে হবে এবং শান্তি নষ্ট হয়, এমন কিছু তাঁরা করতে পারবেন না।

সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় সতর্কতামূলক গ্রেফতার করা হয় সিজেপির তিন মুখপাত্র কে । দিল্লির আন্দোলনে যোগ দেওয়ার জন্য শনিবার সকালে মুম্বই থেকে তাঁরা দিল্লি আসতেই পুলিশ তাঁদের আটক করে। তাঁদের মুক্তির দাবিতে সিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল। তার আগেই তাঁদের ছেড়ে দেওয়া হল। শনিবার দীপকে-র ঠাকুমার মৃত্যু হয়। দিল্লি পুলিশ জানায় , মৃত্যুসংবাদ দীপকে-র কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মহালয়ার দিল যন্তর মন্তর অভিযানে যোগ দানের আগে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ। গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয় শনিবার সকালে। গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে । এ ছাড়াও রাজধানী জুড়়ে শুক্রবার রাত থেকে শনিবার সারা দিন প্রায় সাত হাজার মানুষকে আটক করে পুলিশ।