NEPAL : নেপালে আবারও ভয়াবহ হরপা বান ; একাধিক জায়গায় সতর্কতা জারি

রাতদিন ওয়েব ডেস্ক : নেপালের গোর্খা জেলার উত্তরে বুড়ি গণ্ডকী নদীর জল বাড়তে শুরু করে, আজ অর্থাৎ রবিবার ভোর বেলা আবারও নদীতে হড়পা বান আসে। বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি, সেতু। বাসিন্দাদের বন্যাকবলিত এলাকা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছেন। প্রাথমিক ভাবে হতাহতের খবর না পাওয়া গেলেও চার জনের নিখোঁজ বলে সূত্রের খবর। ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর রিপোর্ট অনুযায়ী, নেপালের গোর্খা জেলার উত্তরে বুড়ি গণ্ডকী নদীর জলস্তর বাড়তে শুরু করে। রবিবার ভোরের দিকে ওই নদীতে হড়পা বান আসে। চুমুব্রি গ্রামীণ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান রামকুমার গুরুং জানান, বন্যায় সল্লেরি, পাইয়ুকা এবং জগৎ এলাকার বাড়িঘর জলে ভেসে 8। দু’টি ঝুলন্ত সেতুও ভেসে যায় । ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। তাঁর মন্তব্য , ‘‘ভোরে হঠাৎই বন্যা চলে আসে। আমরা আমাদের জিনিসপত্র ঘর থেকে বার করতে পারিনি। জলের তোড়ের শব্দ শুনেই আমারা সব ছেড়েছুড়ে পালিয়ে যাই।’’
গোর্খার মুখ্য জেলা আধিকারিক ধর্মেন্দ্রকুমার মিশ্র বলেন , ‘‘প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি সিউরিবাসের উপরে ভূমিধস নামে। তবে গণ্ডকী নদীতে জলস্ফীতির কারণ এখনও স্পষ্ট নয়।’’ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এর দাবি , নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় উদ্ধার কাজ, ত্রাণ বিতরণ করা হয় , বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টে নাগাদ বুড়ি গণ্ডকী নদীতে বিকট গর্জনের শব্দ শুনে তীরবর্তী বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। স্থানীয় হোটেলগুলি থেকে পর্যটকেরাও দূরে চলে যাওয়ার চেষ্টা করেন। লোকপা এলাকার বাসিন্দা শেরাপ গুরুং বলেন , ‘‘অন্ধকারে আমরা শুধু শব্দ শুনেছি। বুঝতে পারছিলাম না ঠিক কী হয়েছে। তবে আমরা সকলে এক মুহূর্ত বাড়িতে থাকা নিরাপদ মনে করিনি। ভয়াবহ অভিজ্ঞতা হল।’’ তিনি বলেন , রবিবার সকাল থেকে চার জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও বলেন ‘‘গ্রামবাসীরা ওই নিখোঁজদের খুঁজতে গিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কোনও খবর পাওয়া যায়নি।’’ স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, জলস্ফীতির পর রবিবার সকালেও বুড়ি গণ্ডকী নদীর জল ওঠানামা করছিল। কোন কোনো সময় বিপদসীমা পেরিয়ে গেছে । সেই কারণে স্থানীয় প্রশাসনের তরফে এলাকায় মাইকিং করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
