সত্যের সঙ্গে, সবসময়Monday, 14 September 2026
ব্রেকিং
রাজ্যজুড়ে প্রায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারেরজরুরি চিকিৎসা থেকে বিভিন্ন পরীক্ষা এক ছাদের তলায়খাদ্য সুরক্ষা সপ্তাহ শেষ হতেই ফের অভিযান, বসিরহাটের একাধিক রেস্তোরাঁয় হানা আধিকারিকদেরচায়না মাস্টার্স জয়ের পর এশিয়ান গেমসে নতুন ইতিহাসের স্বপ্ন সাত্ত্বিক-চিরাগেরসাত বছর পর ভারতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং!“মহারাজগঞ্জ বাজারে মাছ ব্যবসায়ীদের জন্য বড় সুখবর, ফায়ার ব্রিগেডের পুরনো জায়গায় তৈরি হবে নতুন মাছ বিক্রির ঘর”Exploring the Landscape of Modern News PortalsUnderstanding the Role of News Portals in Today’s Societyরাজ্যজুড়ে প্রায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারেরজরুরি চিকিৎসা থেকে বিভিন্ন পরীক্ষা এক ছাদের তলায়খাদ্য সুরক্ষা সপ্তাহ শেষ হতেই ফের অভিযান, বসিরহাটের একাধিক রেস্তোরাঁয় হানা আধিকারিকদেরচায়না মাস্টার্স জয়ের পর এশিয়ান গেমসে নতুন ইতিহাসের স্বপ্ন সাত্ত্বিক-চিরাগেরসাত বছর পর ভারতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং!“মহারাজগঞ্জ বাজারে মাছ ব্যবসায়ীদের জন্য বড় সুখবর, ফায়ার ব্রিগেডের পুরনো জায়গায় তৈরি হবে নতুন মাছ বিক্রির ঘর”Exploring the Landscape of Modern News PortalsUnderstanding the Role of News Portals in Today’s Society
কলকাতা

জরুরি চিকিৎসা থেকে বিভিন্ন পরীক্ষা এক ছাদের তলায়

রাতদিন ওয়েব ডেস্কঃ পোষ্যদের চিকিৎসা পরিষেবায় কলকাতায় নতুন সংযোজন হতে চলেছে ‘ম্যাক্সপেটজ’ হাসপাতাল। শহরে প্রথম বার এই প্রতিষ্ঠানের নিজস্ব হাসপাতাল চালু হতে চলেছে। সবচেয়ে বড় সুবিধা, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই মিলবে চিকিৎসা পরিষেবা। রাতে আচমকা পোষ্য অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে।

সম্প্রতি দক্ষিণ কলকাতার টলি ক্লাবে পোষ্যদের স্বাস্থ্য নিয়ে একটি বিশেষ শিবির হয়। সেখানে বিনামূল্যে একাধিক পোষ্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পোষ্যের খাবার, টিকা, পুষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে পরামর্শ দেন চিকিৎসকেরা। আবহাওয়া বদলের সময় কোন কোন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেই বিষয়েও সচেতন করা হয়।

শিবিরে আসা বেশ কিছু পোষ্যের চোখ, কান, দাঁত, ত্বক সংক্রান্ত সমস্যা ধরা পড়ে। কারও ক্ষেত্রে ভাইরাসজনিত সংক্রমণের লক্ষণও দেখা যায়। চিকিৎসকেরা জানান, ছোট কোনও উপসর্গ দীর্ঘদিন ফেলে রাখা ঠিক নয়। প্রয়োজনে দ্রুত পরীক্ষা করিয়ে সঠিক চিকিৎসা শুরু করাই পোষ্যের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

নতুন হাসপাতালটিতে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও থাকবে। ফলে পোষ্যকে চিকিৎসার জন্য একাধিক জায়গায় নিয়ে যাওয়ার ঝামেলা কমবে। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে হাসপাতালটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পোষ্যেরা কথা বলতে না পারায় তাদের আচরণ, খাওয়ার অভ্যাস, শারীরিক পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা।