সত্যের সঙ্গে, সবসময়Tuesday, 6 October 2026
ব্রেকিং
ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন◆KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆RATHINDRA BOSE : আচমকাই অসুস্থতা বোধ ! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন বিধানসভার নবনির্বাচিত স্পিকার◆ROYAL BENGAL TIGER : দীর্ঘ প্রতীক্ষার অবসান! বিহারের অতিথি রয়েল বেঙ্গল বাঘিনী উত্তরবঙ্গের বক্সার জঙ্গলে মুক্তি পেল◆AVIJIT DIPKE : ফের আন্দোলনে সিজেপি ; যন্তর মন্তর ২.০ ডাক দিলেন কনভেনর অভিজিৎ দীপকে◆HORMUJ : হরমুজে ফের উত্তেজনা ! ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সেনা অভিযানের হুশিয়ারি ঘিরে বিতর্ক◆ASIAN GAMES : এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও ৩ সোনা , বক্সিং – এ চ্যাম্পিয়ান ভারতের ছেলে◆ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন◆KOEL MALLICK : উইকেন্ডের পরেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন রঞ্জিত কন্যা কোয়েল◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆RATHINDRA BOSE : আচমকাই অসুস্থতা বোধ ! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন বিধানসভার নবনির্বাচিত স্পিকার◆ROYAL BENGAL TIGER : দীর্ঘ প্রতীক্ষার অবসান! বিহারের অতিথি রয়েল বেঙ্গল বাঘিনী উত্তরবঙ্গের বক্সার জঙ্গলে মুক্তি পেল◆AVIJIT DIPKE : ফের আন্দোলনে সিজেপি ; যন্তর মন্তর ২.০ ডাক দিলেন কনভেনর অভিজিৎ দীপকে◆HORMUJ : হরমুজে ফের উত্তেজনা ! ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সেনা অভিযানের হুশিয়ারি ঘিরে বিতর্ক◆ASIAN GAMES : এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও ৩ সোনা , বক্সিং – এ চ্যাম্পিয়ান ভারতের ছেলে◆
পশ্চিমবঙ্গ

ELECTION : মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট শুভেন্দুর ; পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম , রেজিনগর উপকেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন

রাতদিন ওয়েব ডেস্ক : মঙ্গলবার অর্থাৎ ৬ অক্টোবর সকাল ৭টা থেকে কড়া নজরদারির মধ্যে দিয়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ এবং আরও তিন রাজ্যের মোট পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচন । আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্বাচন প্রক্রিয়া চলবে, এমনটাই জানা গেছে । ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর আগে সব কটি কেন্দ্রে মক ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উপনির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে সবকটি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী । এছাড়াও রাজ্য পুলিশের পক্ষ থেকেও রাখা হয়েছে নজরদারি ।

বিজেপির প্রার্থী হাসিরানি রথের কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মোট ২ লাখ ৬৬ হাজার ৪১৯ টি ভোটার আজ ভোট প্রদান করবে । এছাড়াও হাইভোল্টেজ মুর্শিদাবাদের রেজিনগরে ২ লাখ ৫৬ হাজার ৫৪৬ জন ভোটার আজ ভোট প্রদান করবে । মঙ্গলবার সকাল সকাল পরিবারের সব সদস্যদের নিয়ে রেজিনগরের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর।আজ সকালে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ভোট প্রদান করেন ।পাখির চোখ নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ এতেশামুল হক ও কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ,সিপিআইএম প্রার্থী শান্তি গোপাল গিরি এছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আলী মোহাম্মদ সাবে মিরাজ খানের মধ্যে চলছে প্রতিযোগিতা । নন্দীগ্রামের আসনে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর প্রার্থী হয়েছিলেন সঞ্চিতা প্রধান দে । যদিও তিনি তার পদ প্রত্যাহার করে নেন ।পরবর্তীতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেন মমতা।

বিধানসভা উপনির্বাচন ঘিরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেন , নন্দীগ্রামের রেজিনগর দুটি আসনেই বিজেপি জয়ী হবে। নন্দীগ্রামে আগের বারের নির্বাচনের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ব্যবধানে জয়ের আশা প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । রেজিনগরে সংখ্যালঘু ভোটারদের বড় অংশ বিজেপির সমর্থনে না হলেও সেখানে বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে দাবি শমিকের।অন্যদিকে পুজো দিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ । হাসিরানী রথ জানান , ” আমরা সনাতনী , আমরা পুজো দিয়ে শুভ কাজ শুরু করি ।” পশ্চিমবঙ্গ ছাড়াও মঙ্গলবার তামিলনাড়ুর দুটি আসন —মাদুরান্তাকম ও ধারাপুরম ও পুডুচেরির এক আসন—থাট্টানচাভাদিতেও উপনির্বাচন চলছে । পাশাপাশি আসামের নওগাঁও লোকসভা আসনে উপনির্বাচন চলছে। সমস্ত আসনের ফল প্রকাশ হবে আগামী ৯ অক্টোবর ।