সত্যের সঙ্গে, সবসময়Wednesday, 16 September 2026
ব্রেকিং
আপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীরআফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বদলের সম্ভাবনারাজ্যজুড়ে প্রায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারেরজরুরি চিকিৎসা থেকে বিভিন্ন পরীক্ষা এক ছাদের তলায়খাদ্য সুরক্ষা সপ্তাহ শেষ হতেই ফের অভিযান, বসিরহাটের একাধিক রেস্তোরাঁয় হানা আধিকারিকদেরচায়না মাস্টার্স জয়ের পর এশিয়ান গেমসে নতুন ইতিহাসের স্বপ্ন সাত্ত্বিক-চিরাগেরসাত বছর পর ভারতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং!“মহারাজগঞ্জ বাজারে মাছ ব্যবসায়ীদের জন্য বড় সুখবর, ফায়ার ব্রিগেডের পুরনো জায়গায় তৈরি হবে নতুন মাছ বিক্রির ঘর”Exploring the Landscape of Modern News PortalsUnderstanding the Role of News Portals in Today’s Societyআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীরআফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বদলের সম্ভাবনারাজ্যজুড়ে প্রায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারেরজরুরি চিকিৎসা থেকে বিভিন্ন পরীক্ষা এক ছাদের তলায়খাদ্য সুরক্ষা সপ্তাহ শেষ হতেই ফের অভিযান, বসিরহাটের একাধিক রেস্তোরাঁয় হানা আধিকারিকদেরচায়না মাস্টার্স জয়ের পর এশিয়ান গেমসে নতুন ইতিহাসের স্বপ্ন সাত্ত্বিক-চিরাগেরসাত বছর পর ভারতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং!“মহারাজগঞ্জ বাজারে মাছ ব্যবসায়ীদের জন্য বড় সুখবর, ফায়ার ব্রিগেডের পুরনো জায়গায় তৈরি হবে নতুন মাছ বিক্রির ঘর”Exploring the Landscape of Modern News PortalsUnderstanding the Role of News Portals in Today’s Society
খেলা

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বদলের সম্ভাবনা

রাতদিন ওয়েব ডেস্ক : রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে বাড়ছে জল্পনা । ভবিষ্যতের কথা মাথায় রেখে কোচ গৌতম গম্ভীর সিরিজের ‌ পরের ম্যাচ গুলি‌ থেকে ওপেনার হিসেবে অভিষেক- বৈভব জুটিকে রাখতে চাইছেন। ভারতের সম্ভাব্য একাদশ— অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, নীতীশ রেড্ডি, অক্ষর পটেল, রবি বিশ্নোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ।

প্রথম ম্যাচে ওপেনার হিসেবে অভিষেক এবং সঞ্জুকে মাঠে দেখা গিয়েছিল। তবে আশানুরূপ ফল পাওয়া যায়নি সঞ্জুর কাছ থেকে। মাত্র দশ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাকে । তাই দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে উঠছে জল্পনা।

আয়ারল্যান্ড সিরিজ়ে দলের সঙ্গে থাকলেও মাঠে নামেনি বৈভব। পরে ইংল্যান্ড সিরিজ়ে সে প্রথম সুযোগ পায়। পাঁচটির মধ্যে তিনটি ম্যাচ খেলে ১৫ বছরের বৈভব । জ়িম্বাবোয়ে সিরিজ়ে ছিলেন না সঞ্জু। ফলে তিনটি ম্যাচই খেলে বৈভব। সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কারও পায়। সঞ্জু না খেললে মঙ্গলবার উইকেটকিপার হিসাবে দেখা যাবে ঈশান কিশনকে। চোট পাওয়ায় ম্যাচ থেকে দূরে রাখা হয়েছে বরুণ চক্রবর্তীকে । তার জায়গায় বিশ্নোইয়ের খেলা প্রায় পাকা।