আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকের

রাতদিন ওয়েব ডেস্ক : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে একাধিক মামলা , তার বিদেশ যাওয়ায় পথে বাধা দিচ্ছিল । গত ৪ সেপ্টেম্বর ভারতীয় সময় অনুযায়ী দুপুর বেলা তিনি আমেরিকা পৌঁছান । জন্স হপকিন্স হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। ক্যামাক স্ট্রিটের তরফে জানানো হয়েছিল, নভেম্বর থেকেই চোখের সমস্যা বাড়ছিল অভিষেকের। তবে বিধানসভা ভোটের জন্য আমেরিকা যেতে পারেননি তিনি । ভোট মেটার পরই তাই আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা করাতে চান অভিষেক।
একের পর এক মামলার শুনানি থাকায় , ক্রমশ পিছিয়ে যায় অভিষেকের বিদেশ যাত্রা । গত ১০ অগস্ট সুপ্রিম কোর্ট জানায়, তিন সপ্তাহের জন্য অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না। আর এর পরই তিনি পাড়ি দেন আমেরিকা । বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের চোখের বর্তমান অবস্থার কথা জানান । প্রথমেই তৃণমূল সাংসদ অভিষেক লেখেন, ‘‘এই দাগ বলে দিচ্ছে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।’’ তার পরেই তিনি লেখেন, ‘‘এই চোখ বলে দিচ্ছে, আমি এখনও শেষ হয়ে যাইনি।’’
সূত্রের খবর, এখনও পর্যন্ত দুই চোখ মিলিয়ে বার দশেক অস্ত্রোপচার হয়েছে অভিষেকের। চোখের গুরুতর সমস্যার কথা জানা গেছে। আদালতের সময়সীমা অনুযায়ী, ২২-২৩ তারিখ কলকাতায় ফেরার কথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের।
