পুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রী

রাতদিন ওয়েব ডেস্ক : সোমবার পরিবহণমন্ত্রী অর্জুন সিং এর সঙ্গে বৈঠকের পর বেসরকারি বাস মালিকরা দাবি করেন ,তাঁদের দীর্ঘ দিনের আর্থিক সমস্যা, টোল, পুলিশি হয়রানি, গাড়ি রিকুইজ়িশন এবং পুরনো বাণিজ্যিক গাড়ি সংক্রান্ত একাধিক বিষয় বৈঠকে আলোচিত হয়েছে। পুজোর পর বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়াবৃদ্ধির বিষয়ে উদ্যোগী হবে পরিবহণ দফতর, এমনটাই আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং । ২০১৮ সালে শেষবার রাজ্যে বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল। সেই সময় পরিবহণমন্ত্রী ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পর জ্বালানি-সহ বিভিন্ন খরচ বাড়লেও দীর্ঘ দিন ভাড়া অপরিবর্তিত রয়েছে। ফলে যাত্রী পরিষেবা সচল রাখতে ভাড়া পুনর্বিবেচনার দাবি জানায় বেসরকারি বাস মালিকেরা । পুজোর আগে বাসগুলির ভাড়া অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুলিশ প্রশাসন কোনও বাস বা বাণিজ্যিক গাড়ি রিকুইজ়িশন করলে পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী মালিকদের ভাড়া ও খোরাকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরে ফাইল পাঠানো হবে।
পরিবহণ সংক্রান্ত মামলা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ তৈরি করা যাবে কি না, তা খতিয়ে দেখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং । এছাড়া ট্যাক্স বা সিএফ ফেল থাকা বাণিজ্যিক গাড়িগুলির কাগজপত্র নিয়মিত করার জন্য একটি বিশেষ প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নথি নিয়মিত না করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই নির্দেশ। বাসমালিক সংগঠনের বক্তব্য, ডিজ়েলের মূল্য, যন্ত্রাংশ, বিমা, রক্ষণাবেক্ষণ এবং পরিচালন ব্যয় বেড়েছে। ” ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।” কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগও তোলেন বাস মালিক সংগঠন । সোমবার পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবিসনদ লিখিত আকারে দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। কলকাতায় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট পার্কিং ব্যবস্থা আগের মতো চালু করার বিষয়েও উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর কাছে নিজেদের দাবিসনদ লিখিত আকারে দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “বাসভাড়া বৃদ্ধি সংক্রান্ত আমরা একাধিক দাবি মন্ত্রীর কাছে জানিয়েছি। তিনি যে ভাবে আমাদের দাবিগুলি শুনেছেন তাতে আমরা আশ্বস্ত। পুজোর পর ভাড়াবৃদ্ধি নিয়ে তিনি পদক্ষেপ করবেন বলে আমাদের জানিয়েছেন । মন্ত্রীর উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।”
