সত্যের সঙ্গে, সবসময়Wednesday, 16 September 2026
ব্রেকিং
আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকেরনখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থাপুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রীপূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসিরআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীরআফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বদলের সম্ভাবনারাজ্যজুড়ে প্রায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারেরজরুরি চিকিৎসা থেকে বিভিন্ন পরীক্ষা এক ছাদের তলায়খাদ্য সুরক্ষা সপ্তাহ শেষ হতেই ফের অভিযান, বসিরহাটের একাধিক রেস্তোরাঁয় হানা আধিকারিকদেরচায়না মাস্টার্স জয়ের পর এশিয়ান গেমসে নতুন ইতিহাসের স্বপ্ন সাত্ত্বিক-চিরাগেরআমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকেরনখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থাপুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রীপূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসিরআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীরআফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বদলের সম্ভাবনারাজ্যজুড়ে প্রায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারেরজরুরি চিকিৎসা থেকে বিভিন্ন পরীক্ষা এক ছাদের তলায়খাদ্য সুরক্ষা সপ্তাহ শেষ হতেই ফের অভিযান, বসিরহাটের একাধিক রেস্তোরাঁয় হানা আধিকারিকদেরচায়না মাস্টার্স জয়ের পর এশিয়ান গেমসে নতুন ইতিহাসের স্বপ্ন সাত্ত্বিক-চিরাগের
সর্বশেষ

নখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রাতদিন ওয়েব ডেস্ক : পুজোর আগেই রূপচর্চা , নখসজ্জা , ম্যানিকিওর করাচ্ছেন ? রংবেরঙের নেলপালিশ দিয়ে রাঙ্গাচ্ছেন নখ ? তবে লেভেল দেখে তবেই কিনুন নেইলপলিশ । হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, সাধারণ নেলপলিশ হোক বা জেল-পলিশ— কোনওটিই স্বাস্থ্যের জন্য ভাল নয়। নেলপলিশে এমন কিছু উপকরণ মেশানো হয়, যা দীর্ঘসময় ধরে ত্বকের সংস্পর্শে থাকলে বা পেটে গেলে ক্যানসারের ঝুঁকি বহু গুণে বেড়ে যেতে পারে। তবে সমস্ত ধরনের নেল জেল ,বা নেলপলিশকে ক্ষতিকর বলছেন না গবেষকেরা, শুধু বিশেষ কিছু উপকরণ মেশানো নেলপলিশই বেশি বিপজ্জনক।

নেলপালিশে ফরম্যালডিহাইড, টলুইন, ডাইবিউটাইল থ্যালেট বা ডিপিপি ,ট্রাইফিনাইল ফসফেট ও জ়াইলিন , আলট্রাভায়োলেট ল্যাম্প , এই ধরনের রঞ্জক গুলি শরীরে এবং পেতে দীর্ঘমেয়াদি সমস্যা এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে। নেলপালিশ কেনার আগে বোতলের গায়ে এই রাসায়নিকের নামগুলি খুব সূক্ষ্ম হরফে কোথাও লেখা আছে কি না দেখে নিন। থাকলে সেই নেলপলিশ কিনবেন না। নখে সব সময় নেলপালিশ বা নেলজেল পড়ে থাকলে নখে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়, ফলে নখ ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।

ওয়াটার-বেসড বা প্রাকৃতিক উপাদানে তৈরি নানারকম নেলপলিশ এখন পাওয়া যায়। এমন ব্র্যান্ড দেখেই কিনুন, যেখানে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে। টক্সিন ফ্রি নেলপালিশ ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয় । নেলপলিশের বোতলের গায়ে ‘৫-ফ্রি’ বা ‘১০-ফ্রি’ লেবেল দেখে নিন। এর অর্থ হল, নেলপলিশটিতে ৫ বা ১০ রকম রাসায়নিক (যেমন- ফর্ম্যালডিহাইড, টলুইন, ডিপিপি ইত্যাদি) ব্যবহার করা হয়নি।