ঠোঁটের ডিপ গোলাপি বা লাল রং নিয়ে প্রশংসার দাবিদার হচ্ছেন ? অসুখের লক্ষণ না তো !

রাতদিন ওয়েব ডেস্ক : দৈনন্দিন কাজকর্মে টুকিটাকি বাইরে বেরোতে হয় সকলকেই । মেয়েদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রায়শই প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে হয়। ধরুন ,ঘরের কাজ করে মুখে অথবা ঠোঁটে কালচে হয়ে পড়ে গেছে , অথবা ঠোঁটের রং স্বাভাবিক লাল করার জন্য কাঁচালঙ্কা ঘষছেন ঠোঁটে ! আবার কখনো ঠোঁটের কালচে দাগ লুকানোর জন্য ঘষে নিচ্ছেন রং বাহারি লিপস্টিক ! সাবধান তবে ।
ঠোঁটের রং দেখে , এবার ধরে ফেলা যাবে রোগের লক্ষণ। ঠোঁটের স্বাভবিক গোলাপি রঙ যদি , কালচে বা নীলচে হয়, তবে তা বিপদের লক্ষণ হতে পারে।ধূমপান না করেও যদি এমন উপসর্গ দেখা দেয়, তবে তা ভাবার বিষয়। ঠোঁট যদি অতিরিক্ত ফ্যাকাশে বা সাদাটে দেখায়, তবে ধরে নিতে হবে শরীরে হিমোগ্লোবিনের মারাত্মক ঘাটতি হচ্ছে। শরীরে আয়রনের অভাব হলে, রক্ত সঞ্চালন ঠিকঠাক না হলে ঠোঁটের সূক্ষ্ম রক্তনালিগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছোয় না, ফলত ঠোঁট ফ্যাকাশে দেখায়। রক্তচাপ কমে গেলে বা ভিটামিন বি১২-এর অভাব হলে ঠোঁট ফ্যাকাশে হতে পারে।
লিপস্টিক না লাগিয়েও যদি ঠোঁট অতিরিক্ত লাল দেখায় তবে তা গর্বের বিষয় নয় । বরং তা হতে পারে লিভারের রোগের লক্ষণ। বিভিন্ন ক্ষেত্রে বাজারচলতি প্রসাধনী থেকে অ্যালার্জির কারণে ঠোঁটের কোষের প্রদাহ হয়। ফলে ঠোঁট লাল হয়ে যায় এবং জ্বালাযন্ত্রণা হয়।ঠোঁট কালো ছোপ পড়া ভীষণ সাধারণ একটি সমস্যা। অতিরিক্ত ধূমপান, অত্যাধিক চা-কফি পান বা মেয়াদোত্তীর্ণ লিপস্টিক ব্যবহারের কারণে ঠোঁটে মেলানিন জমে ঠোঁট কালো হয়ে যায়। এছাড়াও , ঠোঁটের কোণায় হলদেটে ভাব জমে অনেক সময়, এগুলো জন্ডিস এর লক্ষণ হতে পারে । দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এই সমস্ত ক্ষেত্রে।
