সত্যের সঙ্গে, সবসময়Wednesday, 23 September 2026
ব্রেকিং
রিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপএশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদেরপূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়েরবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকেরনখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থাপুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রীপূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসিরআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীররিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপএশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদেরপূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়েরবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকেরনখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থাপুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রীপূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসিরআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীর
ভাইরাল খবর

রিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “

রাতদিন ওয়েব ডেস্ক : ৮০ কিংবা ৯০ এর দশক এর ভালোবাসা খুঁজছেন ? কিন্তু, এটা তো জেন জি যুগ । এই যুগের আচরণ , ভাষা , ব্যবহার , ভালোবাসা , সব কিছুর ধরনই আলাদা । পুরোনো কোনো কিছুই এদের আচরণ , ব্যবহারে জায়গা পায় না । নতুন নতুন ট্রেন্ড আর শব্দ এখন জায়গা করে নিচ্ছে জেন জি ভাণ্ডারে। সিচুয়েশনশিপ, বেঞ্চিং , রিলেশনশিপ , ফ্রেন্ড উইথ বেনিফিটস্ , টকিং স্টেজ , লং ডিসটেন্স রিলেশনশিপ ইত্যাদি এখন ইতিহাস ! বাজারে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মেবিলেটারশিপ ।

ভাবছেন তো এটা আবার কি জিনিস ? ধরুন আপনি একটা যেকোনো প্রেমের অথবা বন্ধুত্বের সম্পর্কে আছেন । সেই মানুষটার সঙ্গে নিয়মিত দেখা করছেন, কথা বলছেন , কথা বলতে শুধুমাত্র টুকটাক খোঁজ খবর দেওয়া নেওয়া নয় , প্রতিদিনের প্রতিটি মুহূর্তের আপডেট, প্ল্যান সব কিছু জানাচ্ছেন। অল্প অল্প করে দুজন দুজনের প্রেমে ও পড়তে চাইছেন বা পড়ছেন ।তবে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড ইত্যাদি নাম দিতে চাইছেন না, অথবা আপনি জানেনই না জীবন কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের। বেশিভাগ সম্পর্কের এই ধাপেই অধিকাংশ সময় কাটাচ্ছে বর্তমান জেন জি। সম্পর্কে যাওয়ার আগে এই ফেজে থেকে সম্পর্কটা যাচাই করে নিচ্ছে তারা । সম্পর্কে থেকেও তাতে কোনও ট্যাগ দিচ্ছে না, কমিটমেন্টের তো আরও না । আর এই ফেজকেই তাঁরা নাম দিয়েছেন মেবিলেটারশিপ। মানে,ভবিষ্যতে সম্পর্কে গেলেও যেতে পারি,অথবা ইচ্ছা হলে নাও যেতে পারি।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময় ছেলে অথবা মেয়ে , অপশন প্রচুর। ডেটিং অ্যাপ থেকে সোশ্যাল মিডিয়া বহু মানুষের সাথে পরিচয় করাচ্ছে । তাই এখন যাঁর সঙ্গে আছি, তাঁর থেকে আরও বেটার কাউকে পাচ্ছি কিনা, বা যে আছে , সে আমার যোগ্য কিনা, মানিয়ে নিতে পারছি নাকি ঝামেলা হচ্ছে , সেটা যাচাই করে নিচ্ছেন। দ্রুত সম্পর্কে গিয়ে সেখানে ফেঁসে যাওয়ার বদলে বিষয়টা ধীর গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাঁরা। আপনিও কি মেবিলেটারশিপে আছেন ? পছন্দের মানুষটার সাথে নিজের মতো করে সময় কাটাচ্ছেন? তবে ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছেন না ? সম্পর্কের আদেও কোনো ভবিষ্যৎ আছে কী নিজেরাই জানেন না ? হয়তো এটাই মেবিলেটারশিপ ।