সত্যের সঙ্গে, সবসময়Monday, 21 September 2026
ব্রেকিং
এশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদেরপূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়েরবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকেরনখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থাপুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রীপূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসিরআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীরআফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বদলের সম্ভাবনারাজ্যজুড়ে প্রায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারেরএশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদেরপূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়েরবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকেরনখ সজ্জায় ক্যান্সারের ঝুঁকি , জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থাপুজোর পরই বেসরকারি বাস ও মিনি বাস গুলির ভাড়া বৃদ্ধিতে সহমত রাজ্যের পরিবহন মন্ত্রীপূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসিরআপ্তসহায়কের খুনে ভাইপো গ্যাংয়ের উল্লেখ মুখ্যমন্ত্রীরআফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই বদলের সম্ভাবনারাজ্যজুড়ে প্রায় ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারের
কলকাতা

পূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়ে

রাতদিন ওয়েব ডেস্ক : বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আর একমাস ও বাকি নেই । তবে মর্তে মা দুর্গার আগমন এর আগে ভয়াবহ দুর্যোগ ঘনিয়ে আসার সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে এগোবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে।আগামী সপ্তাহে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস । নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সোমবারের মধ্যে স্থলভাগে ফিরে আসার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর , উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে , সমুদ্রতল থেকে যার উচ্চতা ৭.৬ কিলোমিটার। এর প্রভাবে শীঘ্রই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে সোমবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে । পশ্চিমে এগিয়ে বুধবার সকালের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছোবে এই গভীর নিম্নচাপ। ফলে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হওয়ার আশিনকান। এই তালিকার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর । যে চার জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি সেখানে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।শুক্রবার এবং শনিবার উত্তর ২৪ পরগনায় এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে ।দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা , বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ার একাংশে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে ।উত্তরের জেলা গুলিতে আপাতত বৃষ্টি কমেছে। তবে বুধবার থেকে আবার বাড়ার আশঙ্কা । দার্জিলিং, জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও নেই |