রবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?

রাতদিন ওয়েব ডেস্ক : গতকাল বলি তারকা দীপিকা পাডুকোন কন্যা সন্তানের জন্ম দেন।সেই নিয়েই স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি, আর তারপরেই শুভেচ্ছা বার্তার ঝড় । বলিউডের পর এবার টলিউড , মা হলেন সোহিনী সরকার, বাবা হলেন শোভন গঙ্গোপাধ্যায়। রবিবারের সকালে সুখবর দিলেন তারকাদম্পতি। বহুদিনের প্রতীক্ষার অবসান।কলকাতা শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সোহিনী। তিনিও সমাজমাধ্যমে অনুরাগীদের সাথে সুখবর ভাগ করে নিয়েছেন । পূজোর মরশুমে বৃষ্টিভেজা রবিবারে, একটি আবেগময় পোস্টে শোভন-সোহিনী জানান , “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।”দু মাস আগে , দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা হওয়ার সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী । সাদা কুর্তি, খোলা চুলে গোঁজা লাল ফুল। দ্বিতীয় বিবাহবার্ষিকী তে এই রূপেই দেখা যায় সোহিনীকে। অন্তঃসত্ত্বা হওয়ার ছবি প্রকাশ করেন তিনি। তিনটি ছবি পোস্ট করে তারকাদম্পতি লিখেছিলেন , “তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।” দুমাস পর , ২০ সেপ্টেম্বর পুত্র সন্তান জন্ম দিয়ে , সমাজমধ্যমে পোস্টে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন অনুরাগীরা।
