এশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদের

রাতদিন ওয়েব ডেস্ক : ভারতের হয়ে শুটিংয়ের হাত ধরে জাপানে নাগোয়া এশিয়ান গেমসে প্রথম পদক জয় করলো ভারতের মহিলারা । ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতলেন সোনম মাসকার, ইলাভেনিল ভালারিভান ও বিদারসা বিনোদ কে। জাপানকে ০.৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে রুপো জিতেছেন তারা ।এশিয়ান গেমস – এ দেশকে প্রথম পদক উপহার দিলেন ভারতের নারীরা ।প্রথমে চারটি দলের যুদ্ধের পর মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে চিনের কাছে পরাজিত হয় ভারত। ১৯০৪.২ পয়েন্ট পেয়ে সোনা জয় চীনের । ভারতীয় শুটারদের সংগৃহীত পয়েন্ট ১৮৯৮.০ । তৃতীয় স্থানে সমাপ্ত করে আয়োজক জাপান। তাদের সংগ্রহ ১৮৯৭.১ পয়েন্ট। একটা সময় পর্যন্ত দক্ষিণ কোরিয়াও পদকের লড়াইয়ে ছিল। খেলার সমাপ্তির দিকে চো এনুবেয়োল পর পর কয়েকটি খারাপ শট মারায় তারা খেলা থেকে বেরিয়ে যায় ।দক্ষিণ কোরিয়া ১৮৯৫.৮ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে চতুর্থ স্থান অধিকার করে । দলের হয়ে রুপো জয়ের সঙ্গে ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছেন সোনম ও ইলাভেলিন। ৬৩৪.১ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়ে ফাইনালে উঠেছেন ভারতের সোনম। ৬৩৩.৫ পয়েন্ট পেয়ে সপ্তম হয়ে প্রথম আটে জায়গা পেয়েছেন ইলাভেনিল। ভারতের হয়ে আরও একটি গৌরবময় ইতিহাস রচনা করেন তারা ।
