সত্যের সঙ্গে, সবসময়Thursday, 24 September 2026
ব্রেকিং
এশিয়ান গেমসে ১৫টি পদক জয় ভারতের, তবে এখনও অধরা সোনা◆“গড়জিলা এফেক্ট ” ! ধেয়ে আসছে সুপার এল নিনো , চতুর্থ স্থানে ভারত◆নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নতুন মামলায় ” না ” কলকাতা হাইকোর্টের◆ঠোঁটের ডিপ গোলাপি বা লাল রং নিয়ে প্রশংসার দাবিদার হচ্ছেন ? অসুখের লক্ষণ না তো !◆রিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “◆বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ◆এশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদের◆পূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়ে◆রবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?◆আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকের◆এশিয়ান গেমসে ১৫টি পদক জয় ভারতের, তবে এখনও অধরা সোনা◆“গড়জিলা এফেক্ট ” ! ধেয়ে আসছে সুপার এল নিনো , চতুর্থ স্থানে ভারত◆নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নতুন মামলায় ” না ” কলকাতা হাইকোর্টের◆ঠোঁটের ডিপ গোলাপি বা লাল রং নিয়ে প্রশংসার দাবিদার হচ্ছেন ? অসুখের লক্ষণ না তো !◆রিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “◆বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ◆এশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদের◆পূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়ে◆রবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?◆আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকের◆
পশ্চিমবঙ্গ

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নতুন মামলায় ” না ” কলকাতা হাইকোর্টের

রাতদিন ওয়েব ডেস্ক : চলতি সপ্তাহের শুক্রবার ১৯ বছরের পুরনো এক মামলায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে । পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ,মিলন প্রধানের বিরুদ্ধে ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনপর্বে খুন, খুনের চেষ্টা, জমায়েত, লুটপাট-সহ নন্দীগ্রাম থানায় তিন তিনটি ও খেজুরি থানায় একটি মামলা করা হয়।

সুরক্ষা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিলন । বৃহস্পতিবার এই মামলার শুনানিতে মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, “এর আগে আদালত যে নির্দেশ ও বক্তব্য নথিবদ্ধ করেছিল, তা অমান্য করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী রাজ্য নির্দেশ দিয়েছিল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে আর কোনও মামলা বিচারাধীন নেই। তার পরেও তাঁকে আরও একটি মামলায় যুক্ত করা হয়েছে। ওই মামলায় ৭ অক্টোবর পর্যন্ত হেফাজত হয়েছে।”

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, “শুনানির আগে ওই মামলায় গ্রেফতার করা হয়েছিল। ওই মামলাতে কংগ্রেস প্রার্থীকে ১৯ তারিখ গ্রেফতার করা হয়। আর ২১ তারিখে বিষয়টি আদালতের নজরে আনা হয় এবং ২২ তারিখে মামলার শুনানি হয়। ” মিলন প্রধানের আইনজীবী অবশ্য আদালতে দাবি করেন, এই তথ্য সঠিক নয়। তিনি বলেন ,গত বুধবারও তাঁর মক্কেলের বিরুদ্ধে নতুন মামলা দেওয়া হয়েছে।

রাজ্যের আইনজীবির উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, “আমারও মনে আছে, রাজ্য আদালতে জানিয়েছিল যে, গ্রেফতারির মামলাটি ছাড়া অন্য কোনও মামলা বিচারাধীন নেই। কিন্তু তার পরেও ৫টি মামলা ছাড়া অন্য একটি মামলায় কেন তাঁকে (কংগ্রেস প্রার্থী) আটক করা হল?” পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয়, ওই মামলায় আগেই কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। তার পরে হাই কোর্টে মামলার শুনানি হয়। আদালতে রিপোর্ট দিয়ে সে কথা জানানো হয়েছিল। এমনকি নিম্ন আদালতের নির্দেশনামাতেও ওই বিষয়টি উল্লেখ রয়েছে বলে রাজ্যের তরফে দাবি ।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। নন্দীগ্রামের থানার একটি মামলায় মিলনকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হলদিয়া আদালত। খেজুরি থানার একটি মামলায় বুধবার কাঁথি আদালতে হাজির করানো হয় কংগ্রেস প্রার্থী মিলনকে । বিচারক তাঁকে ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।