সত্যের সঙ্গে, সবসময়Thursday, 24 September 2026
ব্রেকিং
এশিয়ান গেমসে ১৫টি পদক জয় ভারতের, তবে এখনও অধরা সোনা◆“গড়জিলা এফেক্ট ” ! ধেয়ে আসছে সুপার এল নিনো , চতুর্থ স্থানে ভারত◆নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নতুন মামলায় ” না ” কলকাতা হাইকোর্টের◆ঠোঁটের ডিপ গোলাপি বা লাল রং নিয়ে প্রশংসার দাবিদার হচ্ছেন ? অসুখের লক্ষণ না তো !◆রিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “◆বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ◆এশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদের◆পূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়ে◆রবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?◆আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকের◆এশিয়ান গেমসে ১৫টি পদক জয় ভারতের, তবে এখনও অধরা সোনা◆“গড়জিলা এফেক্ট ” ! ধেয়ে আসছে সুপার এল নিনো , চতুর্থ স্থানে ভারত◆নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নতুন মামলায় ” না ” কলকাতা হাইকোর্টের◆ঠোঁটের ডিপ গোলাপি বা লাল রং নিয়ে প্রশংসার দাবিদার হচ্ছেন ? অসুখের লক্ষণ না তো !◆রিলেশনশিপ অতীত , বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে “মেবিলেটারশিপ “◆বঙ্গে দুর্যোগ, দূরত্ব কমিয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ◆এশিয়ান গেমস- এ রুপো জয় ভারতের মেয়েদের◆পূজোর আগেই ফের গভীর নিম্নচাপ ; দুর্যোগের আশঙ্কা বঙ্গ জুড়ে◆রবিবার সাত সকালে সুখবর দিলেন তারকা দম্পতি মেয়ে নাকি ছেলে ?◆আমেরিকা থেকে নিজের অস্তিত্বের বার্তা অভিষেকের◆
খেলা

এশিয়ান গেমসে ১৫টি পদক জয় ভারতের, তবে এখনও অধরা সোনা

রাতদিন ওয়েব ডেস্ক : ক্রিকেট হোক কিংবা হকি , কবাড্ডি , সব ক্ষেত্রেই সর্বেসর্বা ভারত । এশিয়ান গেমসে একের পর এক ম্যাচ জিতছে ভারত ।তবে , ব্যক্তিগত বিভাগে আশানুরূপ ফল দেখতে পারছেন না ভারতীয় অ্যাথলিটেরা। এশিয়ান গেমস থেকে ভারত ১৫টি পদক জিতেছে , তার মধ্যে একটি সোনা ।ব্যক্তিগত বিভাগে এখনও পর্যন্ত সোনা আসেনি একটিও । ছ’টি রুপো জিতেছে ভারত। মানে ছ’বার সোনা হাতছাড়া হয়েছে ভারতীয় খেলোয়াড়দের ঝুলি থেকে । বৃহস্পতিবার একটি রুপো ও দু’টি ব্রোঞ্জ জিতেছে ভারত।

বৃহস্পতিবার রোয়িংয়ে ব্রোঞ্জ জেতে সতনাম-সলমনের জুটি। পুরুষদের ডাবলস স্কালসে তৃতীয় স্থানে শেষ করে ভারত। ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ডে রেস শেষ করেন তাঁরা। উজবেকিস্তানের জুটির থেকে ২.৭৬ সেকেন্ড পরে রেস শেষ করেন তাঁরা। শুটিংয়ে একটি পদক জিতেছে ভারত। স্কিটে মিক্সড টিম ইভেন্টে তৃতীয় স্থান পেয়েছে অনন্তজিৎ সিংহ ও পারিনাজ় ধালিওয়াল। তাঁরা ৪৪ পয়েন্ট স্কোর তুলে ভারতকে জয় এনে দিয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে হারিয়ে হকিতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এশিয়ান গেমসে এই প্রথম দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত, সফল হয়ে প্রতিপক্ষকে সঠিক জবাব দিয়েছে ভারতীয় খেলোয়াররা । প্রথম কোয়ার্টারেই ৪টি গোল দেয় ভারত। দ্বিতীয় কোয়ার্টার ১, তৃতীয় কোয়ার্টারে ২ ও চতুর্থ বার ১ দল দেয় তারা।আগের বছরের চ্যাম্পিয়ন ভারতের পুরুষদের বাহিনী কবাড্ডির সেমিফাইনালে উঠেছে। চাইনিজ় তাইপেইকে ৩৭-২১ শে হারিয়ে ভারতকে জয় এনে দিয়েছে তারা ।