সত্যের সঙ্গে, সবসময়Wednesday, 30 September 2026
ব্রেকিং
S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে , মানসিকতার ভুয়সী প্রশংসায় কোহলি◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে , মানসিকতার ভুয়সী প্রশংসায় কোহলি◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆
খেলা

ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা

রাতদিন ওয়েব ডেস্ক : আজ অর্থাৎ বুধবার সকাল সকাল ভারতের ঝুলিতে দুটি সোনার পদক। এশিয়ান গেমসে তিরন্দাজিতে পর পর দু’টি সোনা ভারতকে উপহার দিলো ভারতের মেয়েরা। গেমসের শুরুতে মেয়েদের দল কমপাউন্ড বিভাগে সোনা জেতে।এবং পরে মিক্সড দল সোনা জিতে দেশকে গর্বিত করলো। এর সাথেই দুই অলিম্পিক্স গেমের টিকিট নিজেদের ঝুলিতে ভরেছে তারা ।বিগত বার এই দুই ভারতীয় দল সোনা জয় করেছিল ।

দেশের হয়ে মিক্সড বিভাগে সোনা জয় করেন চিকিতা তানিপার্থি ও সাহিল যাদব। দৃঢ় মানসিকতার ওপর ভর করে ফাইনালে ১৫৮-১৫৭ পয়েন্টে তারা পরাজিত করেন কোরিয়ার জুটি জুংইয়ুন পার্ক এবং চোই ইউন গিউকে। সেমিফাইনালে ১৫৬-১৫৫ পয়েন্টে তারা হারিয়েছিলেন তাইল্যান্ডকে। মিক্সড ম্যাচের পূর্বে ভারতের মহিলা দল ফাইনালে চিনকে পরাজিত করেন । ভারতের মেয়ে জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা এবং প্রীতিকা প্রদীপ চিনের জুটি উনিয়ের, ইউ ওয়াং এবং ফাংগিয়াং ওয়েইকে ২৩৮-২৩৪ পয়েন্টে পরাজিত করেন । জ্যোতি আগের বারও এশিয়াডে সোনা জিতেছিলেন।

ম্যাচের সমাপ্তির পর প্রীতিকা জানান , “আমরা একে অপরের পাশে ছিলাম। বার বার বলেছি, নিজেদের সেরাটা দিতেই হবে। যদি খারাপ শটে ৯ স্কোর হয় তা হলেও অপরের পাশে থেকে চিৎকার করতে হবে। মনোযোগ থাকবে খেলাতেই। আমরা জানতাম এটা বড় প্রতিযোগিতা। কিন্তু দিনের শেষে আমাদের পাশে সেই একই মানুষ, হাতে সেই একই তির-ধনুক থাকে। তাই সে দিকেই নজর রাখার চেষ্টা করেছিলাম।”

ভারতের হয়ে এই মহিলা জুটি দক্ষিণ কোরিয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করে।২০১৪তে বিশ্বরেকর্ড বানিয়েছিল দক্ষিণ কোরিয়া। জ্যোতির কাছে এই সোনা আরও গুরুত্বপূর্ণ। গত বার ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেও এ বার প্রি-কোয়ার্টার ফাইনালে ১৪ বছরের কাং ইয়ন সিয়োর কাছে হরে গিয়েছিলেন। ভারতের মিক্সড দলে, চিকিতা এবং সাহিল শুরু করেছিলেন ভালই। প্রথম পর্বেই ৪০-৩৯ স্কোরে এগিয়ে ছিলেন। পরে চিকিতার একটি ৯ শটে, ভারতের লিড কমে। তৃতীয় রাউন্ডের পর ভারত এগিয়েছিল ১১৮-১১৭ পয়েন্টে। তবে কোরিয়া দুর্দান্ত শট করে লড়াইয়ে সামিল হয় ।শুট-অফে চিকিতা এবং সাহিন দু’জনের ১০ সকোর করেন।শেষে কোরিয়ার চোই ৯ শট করে, ফলে ভারতের সোনা জয় অবধারিত হয়ে যায়।