সত্যের সঙ্গে, সবসময়Wednesday, 30 September 2026
ব্রেকিং
S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে , মানসিকতার ভুয়সী প্রশংসায় কোহলি◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆একদিনের আন্তর্জাতিক ম্যাচে সচিনের রেকর্ড ভেঙে , মানসিকতার ভুয়সী প্রশংসায় কোহলি◆UTTARAKHAND : দক্ষিণবঙ্গ স্বাভাবিক হলেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ, প্রাণহানি একাধিক মানুষের!◆SPORTS NEWS : সঞ্জু স্যামসনের জন্যই কি বৈভব বাতিল ? কি বললেন ধ্রুব জুরেল!◆
দেশ

GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি

রাতদিন ওয়েব ডেস্ক : গুজরাত সীমান্তের উপকূল থেকে ৩০০০ কোটি টাকার মাদক দ্রব্য সমেত পাঁচ জন পাকিস্তানিকে গ্রেফতার করল ভারতের উপকূলরক্ষী বাহিনী ও গুজরাত এটিএস। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ইরানের একটি নৌকা গুজরাতের উপকূলের কিছুটা দূরে আশঙ্কাজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে উপকূলরক্ষী বাহিনী।এরপর তারা সেটির পিছু নেয় এবং সেই নৌকাটিকে অনুসরণ করে ধরে ফেলে উপকূলরক্ষী বাহিনী।

উপকূল রক্ষাদার বাহিনীকে পর্যবেক্ষণ মাত্র ইরানের সেই নৌকার গতি বাড়িয়ে দেয় সওয়ারিরা। তারা পালানোর চেষ্টা করে তবে শেষপর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী,নৌকা থেকে পাকিস্তানের পাঁচ নাগরিককে গ্রেফতার করে উপকূলরক্ষী বাহিনী ।তারা তল্লাশি চালিয়ে ৫২৬ কেজি হেরোইন ও মেথামফেটামাইন উদ্ধার করে, যেগুলোর আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা।

গুজরাত এটিস এই গ্রেফতারি ও মাদক দ্রব্য উদ্ধারের বিষয়ে একটি বিবৃতিতে জানান, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, গুজরাত উপকূল দিয়ে দেশে মাদকপাচারের আশঙ্কা রয়েছে। খবর পাওয়া মাত্র উপকূলরক্ষী বাহিনীকে তারা জানায় । বাহিনীর কড়া নজরদারি চালাচ্ছিল সেই সময়েই ইরানের একটি নৌকা নজরে আসে তাদের, এবং তারা সেটিকে আটক করে ।