পূজোর মরশুমে নীল সাদা জার্সি গায়ে বিদায়ী ম্যাচ মেসির

রাতদিন ওয়েব ডেস্ক : মঙ্গলবার রাতে ঘোষণা করা হয় অক্টোবরে শেষবারের মতো নীল সাদা জার্সিতে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। দু সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এর মাধ্যমে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসর ঘোষণা করেছিলেন। যদিও ২০২৬ এর ফুটবল বিশ্বকাপই যে তার শেষ ম্যাচ এমনটাই জল্পনা শুরু হয়েছিল ।
চলতি বছরের বিশ্বকাপে মেসি নিজে আটটি গোল দিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে । আর্জেন্টিনার বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্নও বাস্তব হয়েছে মেসির হাত ধরেই ।
অবসর গ্রহণের পর, আরও এক বার নীল-সাদা জার্সি গায়ে নামছেন লিয়োনেল মেসি।তবে এটাই শেষ বার। অক্টোবরে দেশের মাটিতে প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটাই মেসির বিদায়ী ম্যাচ হতে চলেছে। দেশের দর্শকদের সামনে মেসির বিদায়ের ব্যবস্থা করে দেওয়া হবে এই ম্যাচে। আগামী ৬ অক্টোবর আফ্রিকার দেশ বেনিনের সঙ্গে প্রদর্শনী ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। বেনিন ম্যাচের দলে মেসিকে রেখেছেন কোচ লিয়োনেল স্কালোনি। পরে আর্জেন্টিনার ফুটবল সংস্থা জানিয়েছে, ওটাই মেসির শেষ ম্যাচ হতে চলেছে। এ দিন আর্জেন্টিনা ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনার কোচ স্কালোনি এবং ফুটবল সংস্থার তরফে বিশ্বের সেরা ফুটবলার এবং জাতীয় দলের বিগ্রহ ৬ অক্টোবর আমন্ত্রণ জানানো হবে। তিনি যে বিদায়ের যোগ্য, সে ভাবেই তাঁকে বিদায় জানানো হবে।
এছাড়াও জানানো হয়েছে, ২০২২-এ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে সেই ম্যচে আমন্ত্রণ জানানো হবে। থাকবেন তাঁদের পরিবারও। যাঁরা আর্জেন্টিনাকে সমর্থন করেন এবং ভালবাসেন, তাঁদের কাছে একটি অবিস্মরণীয় ম্যাচ হতে চলেছে বলে দাবি করা হয়েছে। বিশ্বের সেরা ফুটবলারকে শেষ বার নীল-সাদা জার্সিতে দেখার সুযোগ পাওয়া যাবে। আর্জেন্টিনা দেশের মাটিতে মোট তিনটি প্রদর্শনী ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিরুদ্ধে , ৩ অক্টোবর রিভার প্লেটের স্টেডিয়ামে ম্যাচ বুরকিনা ফাসোর বিরুদ্ধে । শেষ ম্যাচ ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর, এভাবে আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির ফিরে আসা , যেন অবসর ভাঙার মতই ।
