KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?

রাতদিন ওয়েব ডেস্ক : তৃণমূলের সাংসদ পদত্যাগী কোয়েল মল্লিক এবার নিজের ছেড়ে দেওয়া কেন্দ্র থেকেই বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী পদে দায়িত্ব গ্রহণ করলেন। ২০২৬ এ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর ভাঙতে শুরু করে ১৫ বছর রাজত্ব করা তৃণমূল সরকার । সেই ভাঙন পর্বের মধ্যে গত ১৬ জুলাই দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ , রঞ্জিত কন্যা কোয়েল ।
তৃণমূলের সাংসদ হিসাবে দিল্লীতে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি । আগামী ১৬ অক্টোবর, অর্থাৎ দুর্গাপুজোর মধ্যেই কোয়েলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হবে। এর আগেও তৃণমূলের প্রাক্তন তিন প্রার্থী সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক কে রাজ্যসভায় সাংসদ হিসাবে নিযুক্ত করেছে রাজ্য বিজেপি । কোয়েল মল্লিককে নিয়েও জোরদার জল্পনা চলছিল । রবিবার সমস্ত জল্পনায় সিলমোহর পড়ল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর নোটিশ দেওয়ার পর । রঞ্জিত কন্যা কোয়েল পশ্চিমবঙ্গ থেকে নিজের ছেড়ে আসনে উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী হলেন অর্থাৎ পূর্ববর্তী তিন সংসদের মতোই একই পথে হাঁটলেন তিনিও । এবার কি রাজ্যসভায় কোয়েল ?
রবিবার দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণা করা হয় । বলা বাহুল্য , গত ১৬ জুলাই সাংসদপদে ইস্তফা দিয়ে কোয়েল মল্লিক সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে । কারণ সেই সময় লোকসভায় তৃণমূলের বিরোধী সাংসদেরা বহুবার বৈঠকে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। পরবর্তীতে সেই তৃণমূল বিরোধীরা যোগদান করেন ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে।
