ASIAN GAMES : এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও ৩ সোনা , বক্সিং – এ চ্যাম্পিয়ান ভারতের ছেলে

রাতদিন ওয়েব ডেস্ক : এশিয়ান গেমসে ভারতের হয়ে আবারও সোনা জয়। লভলিনা বরগোঁহাইয়ের পর বক্সিংয়ে দুটি সোনা জিতল ভারত। মেয়েদের ৬৫ কেজি বিভাগে সোনা জয় করেন পারভিন হুডা। পুরুষদের ৮০ কেজি বিভাগে সোনা জিতে দেশকে গর্বিত করলো অঙ্কুশ পাঙ্ঘাল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে সোনা পান সুজিত কলখল। নাগোয়া এশিয়ান গেমসে সর্বমোট ১৫টি সোনা এলো ভারতের ঝুলিতে।
নাগোয়া এশিয়ান গেমসে ২৫ মিনিটের ব্যবধানে তিন তিনটি সোন জিতলেন ভারতীয় প্লেয়াররা। এর মধ্যে থেকে দু’টি বক্সিংয়ে জয় করে ভারত। কুস্তি থেকে ১ টি সোনা আসে ভারতের হাতে । হাড্ডাহাড্ডি লড়াই করে মহিলারা ৬৫ কেজি বিভাগের ফাইনালে চীনের তাইপের অলিম্পিক্স পদকজয়ী চেন নিয়েন চিনকে ৩-২ স্কোরের ব্যবধানে হারালেন পারভিন। প্রথম রাউন্ডে জয়ী হন পারভিন। দ্বিতীয় রাউন্ড ছিল চীনের হাতে । নির্ণায়ক তৃতীয় রাউন্ডে জোরদার খেলা চলে চীন বনাম ভারতের । শেষ পর্যন্ত ভারতের তিন জন বিচারক রায় দিলেন পারভিনের হয়ে । অন্য দুই বিচারক জানালেন তৃতীয় রাউন্ডে জিতেছেন চেন । টেকনিক্যাল সুপিরিয়রে এগিয়ে থেকে অবশেষে সোনা জিতলেন ভারতের পারভিন। ছেলেদের বক্সিং গেম থেকে দুটি সোনা । পুরুষদের ৮০ কেজি বিভাগের ফাইনালে জয় হলো ভারতের অঙ্কুশ এর । দক্ষিণ কোরিয়ার কিম মিনসেয়ঙকে ৪-০ দূরত্বে উড়িয়ে দিলেন অঙ্কুশ। বিধ্বংসী হওয়ার পরিণামে পয়েন্ট খোয়ালেন কিম।যদিও সুযোগ কাজে লাগাতে ভোলেনি ভারতীয় বক্সার।
বক্সারেরা যখন পর পর সোনা পাচ্ছিলেন তার মাঝেই কুস্তির রিঙে বাজিমাত সুজিত। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগ থেকে ভারতকে এনে দিলেন নাগোয়া গেমসের ১৫তম সোনা। তাজিকিস্তানের কুদিয়েভ আব্দুলমজিদের সঙ্গে শেষপর্যন্ত ভারতীয় কুস্তিগির ১০-৯ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় । প্রথম রাউন্ডে ২-৯ ব্যবধানে পরাজিত হলেও দ্বিতীয় রাউন্ডে মরিয়া সুজিতকে রুখতে পারেননি কুদিয়েভ। তাজিক কুস্তিগিরকে ৮-০ দূরত্বে পরাজিত করে চ্যাম্পিয়ন হন সুজিত। ছেলেদের কোয়াড্রান্ট ইভেন্টের সেমিফাইনালে জাপানের কাছে ০-২ সেটের ব্যবধানে হেরে যায় ভারতীয় দল। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ভারতের এশিয়ান গেমসের ম্যাচের ফল ১২-১৫, ১৩-১৫ ।
