সত্যের সঙ্গে, সবসময়Thursday, 1 October 2026
ব্রেকিং
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো◆গুজরাতের ক্যাপ্টেন স্মিতের দুঃসাহসিক পদক্ষেপ ; প্রাণ বাঁচলো বিমানে থাকা ১৮০ জনের ! কেনো পাইলটের ওপর হামলার ?◆দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দুর্ধর্ষ জয় ; সচিনের রেকর্ড স্পর্শ রোহিতের◆S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো◆গুজরাতের ক্যাপ্টেন স্মিতের দুঃসাহসিক পদক্ষেপ ; প্রাণ বাঁচলো বিমানে থাকা ১৮০ জনের ! কেনো পাইলটের ওপর হামলার ?◆দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দুর্ধর্ষ জয় ; সচিনের রেকর্ড স্পর্শ রোহিতের◆S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆
পশ্চিমবঙ্গ

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো

রাতদিন ওয়েব ডেস্ক : একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধীনে থাকা চার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘটপন্থী মমতা তৃণমূল। পুলিশ এর নির্দেশে বন্ধ হয় সেই অ্যাকাউন্ট , তবে প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা সেই অ্যাকাউন্ট গুলি চালু করার অনুমতি নিতে । তবে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখার কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

মমতা তৃণমূলের দাবি , সাইবার অপরাধ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে তাদের দলের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ লেনদেন বন্ধ করা হয়েছে। তবে তার মাধ্যমে কোনও বেআইনি লেনদেনের পোক্ত প্রমাণ নেই পুলিশের কাছে । কলকাতার ওই ‘ফ্রিজ়’ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি প্রদানের দাবি জানায় তারা । দরকার পড়লে এ ক্ষেত্রেও বিশেষ অফিসার নিয়োগ করার জন্যে হাইকোর্টে সওয়াল করে কালীঘাট তৃণমূল। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আবেদন না-মানায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল । যদিও এই মামলায় হাই কোর্টের পরবর্তীতে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বৃহস্পতিবার মমতা তৃণমূল । হাইকোর্টের সিদ্ধান্তকেই স্থায়ী করলো শীর্ষ আদালত।

এর আগেও তৃণমূলের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা হাই কোর্টে কালীঘাট তৃণমূল প্রতিদিনের ব্যবহারের জন্য ওই অ্যাকাউন্টগুলির টাকা ব্যবহার করার আবেদন জানিয়েছিল। তখন বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ‘ফ্রিজ়’ হওয়া অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল মমতা তৃণমূলকে। তার জন্য এক জন স্পেশ্যাল অফিসার নিয়োগ করা হয় । এখন আদালতের অন্তর্বর্তী নির্দেশে , স্পেশ্যাল অফিসারের মাধ্যমে ‘ফ্রিজ়’ হওয়া অ্যাকাউন্টের টাকা তুলতে পারছে কালীঘাট তৃণমূল।