সত্যের সঙ্গে, সবসময়Sunday, 4 October 2026
ব্রেকিং
ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆RATHINDRA BOSE : আচমকাই অসুস্থতা বোধ ! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন বিধানসভার নবনির্বাচিত স্পিকার◆ROYAL BENGAL TIGER : দীর্ঘ প্রতীক্ষার অবসান! বিহারের অতিথি রয়েল বেঙ্গল বাঘিনী উত্তরবঙ্গের বক্সার জঙ্গলে মুক্তি পেল◆AVIJIT DIPKE : ফের আন্দোলনে সিজেপি ; যন্তর মন্তর ২.০ ডাক দিলেন কনভেনর অভিজিৎ দীপকে◆HORMUJ : হরমুজে ফের উত্তেজনা ! ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সেনা অভিযানের হুশিয়ারি ঘিরে বিতর্ক◆ASIAN GAMES : এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও ৩ সোনা , বক্সিং – এ চ্যাম্পিয়ান ভারতের ছেলে◆KABIR SUMON : বঙ্গে বিজেপির ভুয়সী প্রশংসায় সংগীতশিল্পী কবির সুমন ; সরকারি কাজকর্মকে সাধুবাদ সুমনের◆সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো◆ANNAPURNA BHANDAR : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর অভিনব উদ্যোগ মহিলাদের ; অষ্টমীর অঞ্জলি এবার নিজের গ্রামেই◆KOEL MALLICK : রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে আবারও রাজ্য সভায় পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ?◆SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল◆RATHINDRA BOSE : আচমকাই অসুস্থতা বোধ ! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন বিধানসভার নবনির্বাচিত স্পিকার◆ROYAL BENGAL TIGER : দীর্ঘ প্রতীক্ষার অবসান! বিহারের অতিথি রয়েল বেঙ্গল বাঘিনী উত্তরবঙ্গের বক্সার জঙ্গলে মুক্তি পেল◆AVIJIT DIPKE : ফের আন্দোলনে সিজেপি ; যন্তর মন্তর ২.০ ডাক দিলেন কনভেনর অভিজিৎ দীপকে◆HORMUJ : হরমুজে ফের উত্তেজনা ! ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সেনা অভিযানের হুশিয়ারি ঘিরে বিতর্ক◆ASIAN GAMES : এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও ৩ সোনা , বক্সিং – এ চ্যাম্পিয়ান ভারতের ছেলে◆KABIR SUMON : বঙ্গে বিজেপির ভুয়সী প্রশংসায় সংগীতশিল্পী কবির সুমন ; সরকারি কাজকর্মকে সাধুবাদ সুমনের◆সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো◆
খেলা

SHUBMAN GILL : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পরাজিত ভারত ; ব্যর্থ হয়েও সফল গিল

রাতদিন ওয়েব ডেস্ক : গত শনিবার ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ম্যাচ। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয় ভারত। তৃতীয় একদিনের ম্যাচে ভারতের হয়ে রান তুলতে পারেন নি অধিনায়ক শুবমন গিল। যদিও প্রথম এবং দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করেন ক্যাপ্টেন শুবমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১১০ রান ও দ্বিতীয় ম্যাচে ২৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছেন ভারতীয় দলের নতুন অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক সিরিজ থেকে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অধিনায়ক শুভমন গিল। সর্বমোট সাত বার সিরিজ়ের সেরা ক্রিকেটার হিসাবে পুরস্কৃত হন গিল। প্রথম ম্যাচে ১১০ রান , দ্বিতীয় ম্যাচে ২৩৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে তৃতীয় ম্যাচে জায়গা করে নেন শুবমান । ওডিআই সিরিজে সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনিরএবং যুবরাজের রেকর্ড স্পর্শ করেছেন শুভমন। প্রাক্তন তিন ক্রিকেটারের রেকর্ড একইসঙ্গে স্পর্শ করলেও সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির রেকর্ড ছুঁতে পারেননি গিল । সচিন তেন্ডুলকর ১৫ বার ওডিআই সিরিজ়ের সেরা ক্রিকেটার হিসাবে পুরস্কৃত হয়েছেন। বিরাট কোহলি ১১ বার একদিনের আন্তর্জাতিক সিরিজের সেরা হয়েছিলেন ।

অধিনায়ক গিল ২০২২ সালের পর থেকে মোট সাত বার একদিনের সিরিজ়ের সেরা হলেন। এত অল্প সময়ের মধ্যে কোনো ভারতীয় ক্রিকেটার একদিনের সিরিজ়ের ম্যান অফ দ্যা সিরিজ হতে সক্ষম হন নি ।তার এই বিরাট জয় পরিশ্রম ও ধারাবাহিকতার নিদর্শন । তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ম্যাচে আউট হয়েও গিল সফল হয়েছেন।