সত্যের সঙ্গে, সবসময়Saturday, 3 October 2026
ব্রেকিং
ASIAN GAMES : এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও ৩ সোনা , বক্সিং – এ চ্যাম্পিয়ান ভারতের ছেলে◆KABIR SUMON : বঙ্গে বিজেপির ভুয়সী প্রশংসায় সংগীতশিল্পী কবির সুমন ; সরকারি কাজকর্মকে সাধুবাদ সুমনের◆সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো◆গুজরাতের ক্যাপ্টেন স্মিতের দুঃসাহসিক পদক্ষেপ ; প্রাণ বাঁচলো বিমানে থাকা ১৮০ জনের ! কেনো পাইলটের ওপর হামলার ?◆দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দুর্ধর্ষ জয় ; সচিনের রেকর্ড স্পর্শ রোহিতের◆S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆ASIAN GAMES : এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও ৩ সোনা , বক্সিং – এ চ্যাম্পিয়ান ভারতের ছেলে◆KABIR SUMON : বঙ্গে বিজেপির ভুয়সী প্রশংসায় সংগীতশিল্পী কবির সুমন ; সরকারি কাজকর্মকে সাধুবাদ সুমনের◆সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো◆গুজরাতের ক্যাপ্টেন স্মিতের দুঃসাহসিক পদক্ষেপ ; প্রাণ বাঁচলো বিমানে থাকা ১৮০ জনের ! কেনো পাইলটের ওপর হামলার ?◆দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দুর্ধর্ষ জয় ; সচিনের রেকর্ড স্পর্শ রোহিতের◆S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆
পশ্চিমবঙ্গ

KABIR SUMON : বঙ্গে বিজেপির ভুয়সী প্রশংসায় সংগীতশিল্পী কবির সুমন ; সরকারি কাজকর্মকে সাধুবাদ সুমনের

রাতদিন ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োবার্তার মাধ্যমে সুমন বলেন , তাঁর পাড়ায় কিছুদিন আগেই একটি সমস্যা হওয়ায় স্থানীয় বিধায়কের খোঁজ করেন তিনি। সমস্যা জানাতেই বিধায়ক পাপিয়া উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করেন। পূর্ব পরিচিত না- হওয়া সত্ত্বেও তাঁর কথায় গুরুত্ব দিয়ে পাপিয়া অধিকারী দ্রুত সমস্যার সমাধান করেছেন , তিনি ভীষণ আপ্লুত তার জন্য । তিনি জানান , ‘‘আমি কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিছু দিন আগে আমাদের পাড়ায় একটা সমস্যা হয় । আমার বাড়ির পাশে একটা লম্বা গাছ আছে। এতই লম্বা যে, সময়মতো না ছাঁটলে তা ঝড়বৃষ্টিতে নুইয়ে পড়ে। ঠিক তার পাশে বিদ্যুৎবাহী তার। এখানকার কাউন্সিলরের কী হয়েছে জানি না। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কার কাছে যাব ভাবছিলাম।’’

বঙ্গে নতুন বিজেপি সরকারের কোনো মন্ত্রী , বিধায়ককে চিনতেন না বলে জানিয়েছেন সুমন। এক ব্যক্তির কাছ থেকে তিনি বিধায়ক পাপিয়ার নম্বর জোগাড় করেন। হোয়াট্‌সঅ্যাপে তাঁকে সমস্যার কথা জানানোর পর এক দিনের মধ্যে সমস্ত কাজের সমাধান হয়ে যায়। তার বক্তব্য , ‘‘নতুন বিধায়কের সঙ্গে আমার কোনও পরিচয় ছিল না। তাঁকে সমস্যা জানাতে তিনি দেরি না করে এগিয়ে এলেন। উঁচু গাড়ি পাঠিয়ে তিনি গাছটি ছাঁটার ব্যবস্থা করলেন। ছেঁটে ফেলা ডাল, পাতা ইত্যাদি সরিয়েও নিয়ে যাওয়া হল। রাস্তার আলো নিবে গিয়েছিল। তাঁরা খেয়াল করে তা সারিয়ে দিলেন রাতারাতি।’’ সুমন আপ্লুত হয়ে বলেন , ‘‘নতুন সরকার এসে কাজ করছে। পাড়ার দিকে নজর দিচ্ছে। রাস্তায় ময়লা জমে থাকছে না। জল, বিদ্যুৎ পাচ্ছি। এর বাইরে এই বয়সে আর কিছু ভাবতেও পারছি না। আমি অত্যন্ত প্রীত। সহনাগরিকেরাও সেই কথা বলবেন আশা করি।’’

সংগীতশিল্পীর এই ভিডিয়ো টলিগঞ্জের বিধায়িকা পাপিয়া নিজের সমাজমাধ্যমের পেজে পোস্ট করে লিখেছেন, ‘‘এই জন্যই সরকার পাল্টেছে। বিজেপি এসেছে। আমরা আপনাদের পাশে, আমরা আপনাদের সেবায়, আপনাদের সঙ্গে।’’ একদা তৃণমূল ঘনিষ্ঠ কবীরের বিরুদ্ধে ছিল বিজেপি । বর্তমানে সরকার গঠনের পর সুমনের মুখেই বিজেপির ভুয়সী প্রশংসায় স্বভাবতই খুশি গেরুয়া শিবির।