সত্যের সঙ্গে, সবসময়Thursday, 1 October 2026
ব্রেকিং
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো◆গুজরাতের ক্যাপ্টেন স্মিতের দুঃসাহসিক পদক্ষেপ ; প্রাণ বাঁচলো বিমানে থাকা ১৮০ জনের ! কেনো পাইলটের ওপর হামলার ?◆দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দুর্ধর্ষ জয় ; সচিনের রেকর্ড স্পর্শ রোহিতের◆S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো◆গুজরাতের ক্যাপ্টেন স্মিতের দুঃসাহসিক পদক্ষেপ ; প্রাণ বাঁচলো বিমানে থাকা ১৮০ জনের ! কেনো পাইলটের ওপর হামলার ?◆দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দুর্ধর্ষ জয় ; সচিনের রেকর্ড স্পর্শ রোহিতের◆S JAYSANKAR : এল নিনোর প্রভাবে কি তাহলে দেশজুড়ে খাদ্য সংকট ? কি সতর্কবার্তা দিলেন জয়শঙ্কর ?◆GUJRAT : ভারতের সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি ! ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে পাকড়াও ৫ পাকিস্তানি◆TVK :থালাপতি কি এবার বঙ্গে ? পশ্চিমবঙ্গে কি এবার তামিল দল আসতে চলেছে!◆ASIAN GAMES : সকাল সকাল জোড়া সোনা, এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলো দেশের মেয়েরা◆POLITICAL NEWS : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে মামলা কংগ্রেসের ! কি করলো হাইকোর্ট ?◆শেষ মুহূর্তে স্থগিত ব্যাংক ধর্মঘট ! ইউএফবিইউ – এর রাতভর বৈঠকের পর অবশেষে স্থগিতাদেশ, স্বস্তি ভোক্তাদের◆আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! পুজোয় কি বৃষ্টি হবে ?◆
খেলা

দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দুর্ধর্ষ জয় ; সচিনের রেকর্ড স্পর্শ রোহিতের

রাতদিন ওয়েব ডেস্ক : বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অনায়াসে পার করলো ৪০৫ রানের গণ্ডি। গুয়াহাটিতে গতকাল ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ৪০৫ রানে শেষ হয়।ভারতের সামনে তখন বিরাট রানের লক্ষ্য তৈরি হয় । তবে ভারতের হিটম্যান যখন স্বয়ং মাঠে নামেন তখন হয়তো ৪০৫ রানের লক্ষ্যভেদ করতে খুব বেশি কষ্ট করতে হয় না ।তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শেষ হওয়ার পর ক্রিকেটপ্রেমীদের অনেকে ভেবেছিলেন, গুয়াহাটিতে ভারতের পক্ষে দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া কঠিন হবে।যদিও দর্শকদের এর ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছেন ভারতের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ওপেনার শুভমন-রোহিত জুটি । রোহিত শর্মা প্রমাণ করে দিলেন তিনি ফুরিয়ে যান নি।

ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারদের রীতিমতো দিশাহারা করে রান তুলতে শুরু করেন এই জুটি । তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ড এ রান ওঠে ২৬.২ ওভারে ২৫৫ রান। রোহিত শর্মা নিজে সেঞ্চুরি হাঁকালেন। তার রান ৭৫ বলে ১০১। সঙ্গে মারলেন ১০টি চার এবং ৬টি ছক্কা, বাউন্ডারির বাইরে অধিকাংশ বল পাঠালেন তিনি , যা দর্শকদের মধ্যে আশার আলো জাগালো। প্রথম ম্যাচে কোহলির শতরানের পর দ্বিতীয় ম্যাচেই রোহিত ৭২ বলে শতরান করে বুঝিয়ে দিলেন আগামী ২০২৭ এর বিশ্বকাপের প্রথম একাদশে তাঁকে না রাখা বড় ভুল হবে। বুধবার এক দিনের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন হিটম্যান রোহিত।তিনিও ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। এক দিনের ক্রিকেটে ৩০০তম ইনিংসে ১২ হাজার রান করেছিলেন তেন্ডুলকর। গতকাল রোহিত করলেন ২৮২তম ইনিংসে। তবে কোহলি ২৪২টি ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করেছেন । এই মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে রোহিত হলেন বিরাটের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় দ্রুততম।

ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী ছিল রোহিতের ব্যাটিং লাইন। পরবর্তীতে রান তোলার গতি বাড়ান অধিনায়ক গিল। এক দিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করলেন ভারতীয় দলের নতুন ক্যাপ্টেন শুবমান গিল। ৬২ বলে শতরান পূর্ণ করার পর ১১৭ বলে দ্বিশতরান পূর্ণ করেন তিনি । রোহিতের রেকর্ড স্পর্শ করেন প্রিন্স গিল। গোটা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে একাধিক দ্বিশতরান করলেন শুভমন । তিনি নিজের ব্যাট থেকে ১৩৩ বলে ২২৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন ভারতকে । ২৬টি চার এবং ৮টি ছয় মারলেন। টানা দু’ম্যাচে শতাধিক রান শুভমনের । এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা হল ১১। ১৯ বলে ২৯ রান করে আউট হয়ে যান বিরাট। ৩৭ বলে ৩১ রান করে মাঠে থাকলেন রুতুরাজ গায়কোয়াড়।

তবে,ওয়েস্ট ইন্ডিজ় ৪০৫ রান তুলেও ম্যাচ জিততে পারল না। গতকাল বিরাট কোহলিকে একপ্রকার শুরুতেই সাজঘরে ফিরতে হয়। শেষ পর্যন্ত ৩৯ বল বাকি থাকতেই ভারত জিতল ৮ উইকেটে। ৩৫তম শতরান রোহিত শর্মার। ৪০৬ রানের লক্ষ্যে ৪৩.৩ ওভারে পৌঁছে জিতলো ভারত। তিন ম্যাচের এক দিনের সিরিজ – এর জয় ঝুলিতে ভরলেন শুভমনেরা। এসিয়াড হোক বা আন্তর্জাতিক ভারতের জয়জয়কার সর্বত্র ।