সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা মমতা তৃণমূলের ; পুলিশের সিদ্ধান্তই চুড়ান্ত হলো

রাতদিন ওয়েব ডেস্ক : একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধীনে থাকা চার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘটপন্থী মমতা তৃণমূল। পুলিশ এর নির্দেশে বন্ধ হয় সেই অ্যাকাউন্ট , তবে প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা সেই অ্যাকাউন্ট গুলি চালু করার অনুমতি নিতে । তবে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখার কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট।
মমতা তৃণমূলের দাবি , সাইবার অপরাধ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে তাদের দলের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ লেনদেন বন্ধ করা হয়েছে। তবে তার মাধ্যমে কোনও বেআইনি লেনদেনের পোক্ত প্রমাণ নেই পুলিশের কাছে । কলকাতার ওই ‘ফ্রিজ়’ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি প্রদানের দাবি জানায় তারা । দরকার পড়লে এ ক্ষেত্রেও বিশেষ অফিসার নিয়োগ করার জন্যে হাইকোর্টে সওয়াল করে কালীঘাট তৃণমূল। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আবেদন না-মানায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল । যদিও এই মামলায় হাই কোর্টের পরবর্তীতে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বৃহস্পতিবার মমতা তৃণমূল । হাইকোর্টের সিদ্ধান্তকেই স্থায়ী করলো শীর্ষ আদালত।
এর আগেও তৃণমূলের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা হাই কোর্টে কালীঘাট তৃণমূল প্রতিদিনের ব্যবহারের জন্য ওই অ্যাকাউন্টগুলির টাকা ব্যবহার করার আবেদন জানিয়েছিল। তখন বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ‘ফ্রিজ়’ হওয়া অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল মমতা তৃণমূলকে। তার জন্য এক জন স্পেশ্যাল অফিসার নিয়োগ করা হয় । এখন আদালতের অন্তর্বর্তী নির্দেশে , স্পেশ্যাল অফিসারের মাধ্যমে ‘ফ্রিজ়’ হওয়া অ্যাকাউন্টের টাকা তুলতে পারছে কালীঘাট তৃণমূল।
